×

বিনোদন

মেয়েকে নিয়ে বড়দিন উদযাপনে মিথিলা-সৃজিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ০২:৩৭ পিএম

মেয়েকে নিয়ে বড়দিন উদযাপনে মিথিলা-সৃজিত

এবার মেয়ে আইরাকে নিয়ে বড়দিনের ছুটিতে ঘুরতে দেখা গিয়েছে নবদম্পতি মিথিলা ও সৃজিতকে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে স্বামী সৃজিত মুখোপাধ্যায় ও মেয়ে আইরাকে নিয়ে বড়দিন উদ্যাপনের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে মিথিলা লিখেছেন ‘আমার ছোট এলফ এবং সান্তা’।

এই বছর শোবিজ অঙ্গনে সবচেয়ে আলোচিত বিয়ে ছিল রাফিয়াত রশিদ মিথিলা ও সৃজিত মুখোপাধ্যায় জুটির। সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদ ও পরবর্তীতে কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে পুনরায় বিয়ের পিঁড়িতে বসা; সব মিলিয়ে মিথিলার বিয়ের পর গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ছিল বেশ উত্তপ্ত।

এতে খানিক বিরক্তও হয়েছেন মিথিলা। এমনকি বিয়ের কিছুদিন আগেও ফেসবুকে ভাইরাল হয়ে যায় তার কিছু ছবি, যার জন্য শেষ পর্যন্ত আইনের আশ্রয়ও নিতে হয়েছিল তাকে। শেষে সব ধরনের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে মিথিলার পাশে থেকেছেন সৃজিত মুখোপাধ্যায়। বিয়ের পর বড়দিনে মিথিলা, আইরা ও সৃজিতের একসঙ্গে ঘোরাঘুরির এমন ছবি আবারো বলে দেয়, এক দারুণ সময় উপভোগ করছেন মিথিলা-সৃজিত দম্পতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App