×

জাতীয়

নয়াপল্টনে হঠাৎ ককটেল বিস্ফোরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৬:১৬ পিএম

নয়াপল্টনে হঠাৎ ককটেল বিস্ফোরণ
ঢাকার দুই সিটি কর্পোরেশন (ডিএসসিসি-ডিএনসিসি) নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। এরই মধ্যেই বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার(২৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে এ বিস্ফোরণটি ঘটে। এতে কেউ হতাহত না হলেও নেতাকর্মীরা কিছুটা হতভম্ব হয়ে পড়েন। সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মনোনয়নপত্র জমা নেয়া হয় বিকেলে। সেজন্য জুমার নামাজের পর থেকেই বিএনপির কার্যালয় এবং ঢাকা মহানগর বিএনপির কার্যালয় ঘিরে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মিছিল সহকারে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। নেতাকর্মীদের পদচারণার মধ্যেই ককটেলটির বিস্ফোরণ ঘটলে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে খানিকবাদেই আবার মিছিলে মিছিলে বিএনপির কার্যালয়ের সামনের সড়ক সরব করে তোলেন নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App