দক্ষিণ সুনামগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৬:৪০ পিএম
জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী মিশিগান আওয়ামী লীগ নেতা ও সাবেক সহ সভাপতি হাজী মো. আপ্তাব মিয়ার অর্থায়নে জয়কলস ইউনিয়নের হতদরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার(২৭ ডিসেম্বর) সকালে শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এমএ মান্নানের হিজল বাড়ীর মুন্সী আরফান আলী বৈঠক খানায় ৭শ ৫০ জন হতদরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান, যুক্তরাষ্ট্র প্রবাসী মিশিগান আওয়ামী লীগ নেতা ও সাবেক সহ সভাপতি হাজী মো. আফতাব মিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মো. জহিরুল ইসলাম, পরিকল্পনামন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারি আবুল হাসনাত, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন প্রমুখ।
