হাসপাতাল ছাড়ছেন নুরসহ তিন জন
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৩:২৬ পিএম
ডাকসুতে হামলায় আহত ঢাকা মেডিকেলে ভর্তি ৮জনের মধ্যে ভিপি নুর সহ ৩জনকে হাসপাতাল থেকে আজ ছাড়পত্র দেওয়া হচ্ছে। বাকি সবার অবস্থাই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।
তিনি বলেন, নুরুল হক নূর এখন ভালো আছেন। তার কনুইতে ব্যাথা রয়েছে বলে জানাচ্ছে। সেখানের একটি এক্সরে করা হয়েছে। নাজমুলেরও এক্সরে করা হয়েছে। ফারুকেরও কানে সমস্যা ছিলো। নাক কান গলা বিভাগ ও অর্থপ্রেডিকস বিভাগের চিকিৎসকরা তাকে আরো ভাল মত দেখেছে। সব টেস্টের রিপোর্ট দেখেই তাদের ৩জনকে আজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া সোহেলকে আইসিইউ থেকে এইচডিইউতে, ফারাবীকে এইচডিইউ থেকে শনিবারে কেবিনে দেওয়া হবে। আর মেহেদী ও আরিফ আগে থেকেই কেবিনে রয়েছে। তাদেরকে আরো কয়েকদিন অবজারভেশনে রাখা হবে।
