×

বিনোদন

মুক্তিযুদ্ধভিত্তিক নাটকে মম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ১১:৪৪ এএম

মুক্তিযুদ্ধভিত্তিক নাটকে মম

জাকিয়া বারী মম

মুুক্তিযুদ্ধভিত্তিক নাটকে কাজ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সাংবাদিক ও লেখক নাজমুল হক তপনের লেখা ‘রক্তজবা’ গল্প অবলম্বনে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। গল্পের নামেই নাটকটির নামকরণ করা হয়েছে ‘রক্তজবা’। মুক্তিযুদ্ধে এ দেশের ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। অগণিত নারী সম্ভ্রম হারিয়েছেন, নির্যাতিত হয়েছেন রাজাকার ও পাক বাহিনী দ্বারা। তাদের অনেকেই আত্মহত্যা করেছেন, অনেকেই থেকে গেছেন লোক চক্ষুর অন্তরালে। তেমনই নির্যাতিত এক কিশোরীর নির্মম বাস্তবতাকে ফুটিয়ে তুলা হয়েছে ‘রক্তজবা’ নাটকে। নাটকটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম। নাটকে অভিনয় করেছেন মম ও আবু হুরায়রা তানভীরসহ অনেকেই। নাটকটি এই ডিসেম্বরের ৩০ তারিখ একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App