×

জাতীয়

ঢামেকেই ফাঁস দিয়ে নার্সের আত্মহত্যার চেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ১০:১৩ পিএম

ঢামেকেই ফাঁস দিয়ে নার্সের আত্মহত্যার চেষ্টা

প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডিউটিরত অবস্থায় মৌসুমি দত্ত নামের এক সিনিয়র স্টাফ নার্স গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, হাসপাতালে জরুরি বিভাগের আইসিইউ'র পাশে হাই ডিপেন্ডেনসি ইউনিটে (এইচডিইউ) বিকেল ডিউটি করছিলো সে। ডিউটিরত অবস্থায় মোবাইলে কারো সঙ্গে কথা বলার এক পর্যায়ে ফোনটি ভেঙে ফেলে। এরপর ইউনিটেরই নার্সদের ড্রেসিং রুমে গিয়ে গলায় ফাঁস দেয়। পরে সহকর্মীরা দেখতে পেয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে। পরে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ফ্যানের সঙ্গে পড়নের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি। তার অবস্থা আশঙ্কাজনক। লাইফ সাপোর্টে রয়েছেন। ফোনে কার সঙ্গে রাগারাগি করে গলায় ফাঁস দিয়েছিলেন তা এখনও জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App