×

খেলা

‘টেস্ট খেলতে পাকিস্তানে যাবে না বাংলাদেশ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৬ পিএম

‘টেস্ট খেলতে পাকিস্তানে যাবে না বাংলাদেশ’

সাংবাদিকদের সাথে কথা বলছেন বিসিবি সভাপতি। ছবি: সংগ্রহ।

‘টেস্ট সিরিজ খেলতে আপাতত পাকিস্তানে যাবে না বাংলাদেশ।’ বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশকে  টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলার জন্য আমন্ত্রণ জানালে বাংলাদেশ খেলতে যাবে কি-না তা নিয়ে চলছিল নানা আলোচনা। সব অবসান ঘটিয়ে বৃহস্পতিবার তা পরিষ্কার করলেন বিসিবি সভাপতি।

বিসিবি সভাপতি বলেন, সরকারের বিভিন্ন সংস্থার কাছ থেকে নিরাপত্তার ব্যাপারে সবুজ সংকেত পেলে আমরা ভাববো টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে। এছাড়াও আমাদের কোন কোন খেলোয়ার খেলতে যাবে বা যাবে না এবং আমাদের দল কতটুকু শক্তিশালী সেটাও গুরুত্বের সাথে দেখা হবে।  নিরাপত্তা ইস্যুতে আমরা সবার আগে খুঁটিয়ে দেখেছি পাকিস্তানের নেয়া নিরাপত্তা ব্যবস্থাটা আসলে কেমন? আমরা যতটা জেনেছি, তাতে মনে হচ্ছে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে।

তিনি বলেন, বাংলাদেশের নারী ক্রিকেট দল ও ছেলেদের অনূর্ধ্ব-১৬ দল পাকিস্তানে খেলতে গিয়েছিল। কিন্তু তারা কেউ পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কোনো ধরণের প্রশ্ন তোলেনি। পাকিস্তানের নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্দেহ না থাকলেও আমাদের খেলোয়ার ও কোচিং স্টাফদের মত পেলেই আমরা যাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App