জন্মশতবার্ষিকীতে খেলবে পাকিস্তান!
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৩:৩০ পিএম
ফাইল ছবি
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নেয়া হয়েছে নানা উদ্দ্যোগ। জন্মশতবার্ষিকীতে ক্রিকেট পাড়ায়ও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জন্মশতবার্ষিকী উদ্দ্যোগ নিয়েছে বিভিন্ন ইভেন্টের। বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে ক্রিকেটের ম্যাচ। এর অংশ হিসেবে দুটি প্রীতি টি-টোয়েন্টি এবং এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের দুটি ম্যাচের আয়োজন করা হয়েছে। তবে সংশয় রয়েছে পাকিস্তানের খেলোয়াররা খেলবে কি-না সে বিষয়ে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) যুগ্ম সচিব জয়েশ জর্জ বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশে কোনো পাকিস্তানি ক্রিকেটার থাকবেন না, এটাই জানি পেয়েছি আমরা। আর তাই দুই দেশের ক্রিকেটাররা একসঙ্গে খেলবেন, এমন কোনো সম্ভাবনা নেই। তবে এশিয়া একাদশে (ভারত থেকে) কোন পাঁচ ক্রিকেটার থাকবেন, তা ঠিক করবেন সৌরভ গাঙ্গুলী।
এদিকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে উপলক্ষে পাকিস্তানের খেলোয়ারা নেওয়া হবে না, এরকম কোনো সিদ্ধান্ত এখনো নেই। তবে ওই সময়ে পাকিস্তানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। পিসিএলের ওপর নির্ভর করছে পাকিস্তানের কারা খেলতে পারবে আর কারা খেলতে পারবে না।
