×

খেলা

কোয়ার্টার ফাইনালে আবাহনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ১০:৪৮ পিএম

কোয়ার্টার ফাইনালে আবাহনী
ফেডারেশন কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ ‘এ’ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আরামবাগ ক্রীড়া সংঘকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারায় মামুনুলরা। ম্যাচটিতে ঢাকা আবাহনীর হয়ে গোল করেন সানডে চিজোবা, অধিনায়ক নাবীব নেওয়াজ জীবন, নাসিরউদ্দিন, ফয়সাল আহমেদ শীতল ও মামুনুল ইসলাম। অন্যদিকে আরামবাগের হয়ে একমাত্র গোলটি করেন মুরাদ হোসেন চৌধুরী। আবাহনী গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ পুলিশকে। আবাহনীর এই জয়ের মাধ্যমে ‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ পুলিশেরও। তারা নিজেদের প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচে আরামবাগকে ৩-১ গোলে হারিয়েছিল। বাংলাদেশ পুলিশ এবারই প্রথমবারের মতো ফেডারেশন কাপে খেলতে এসেছিল। আর প্রথম আসরেই বাজিমাত করল তারা। অন্যদিকে বাংলাদেশের ফুটবলের ইতিহাসে অন্যতম পুরনো দল আরামবাগ ক্রীড়াসংঘ এই নিয়ে টানা দুবার ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল। গত তিন আসর ধরে ফেডারেশন কাপ শাসন করে আসছে ঢাকা আবাহনী। টানা ৩ বার এই প্রতিযোগিতার শিরোপা জয় করে হ্যাটট্রিক শিরোপা পূর্ণ করে তারা। আর এবার তাদের সামনে রয়েছে রেকর্ড টানা ৪ বার এই প্রতিযোগিতার শিরোপা জয়ের সুযোগ। গ্রুপ পর্বে আবাহনী যে খেল দেখাল তাতে করে তাদের এবারো শিরোপার সবচেয়ে বড় দাবিদার মানতেই হবে। গ্রুপ পর্বে দুটো ম্যাচ খেলে ৯টি গোল করে, তারা হজম করেছে মাত্র ১টি গোল। এদিকে গতকালের ম্যাচটির এগারো মিনিটের মাথায় সানডে চিজোবার গোলে প্রথমে এগিয়ে যায় আবাহনী। প্রথমার্ধে এই ১টি গোলই হয়। ম্যাচের আবাহনীর ৫টি ও আরামবাগের ১টি মোট ৬টি গোলের ৫টি আসে দ্বিতীয়ার্ধে। অবশ্য প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় দারুণ একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আরামবাগ। ওই গোলটি পেলে হয়তো বা ম্যাচের ফলাফল আরেকরকম হতো। আবাহনীও কয়েকটি সুযোগ তৈরি করে সেগুলো কাজে লাগাতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যেতে হয় তাদের। এরপর আবাহনী তাদের আসল ঝলকটা দেখায় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই। ম্যাচের ৫১ মিনিটের সময় আকাশি-নিল জার্সিধারীদের দ্বিতীয় গোলটি এনে দেন অধিনায়ক জীবন। এরপর ৫৫ মিনিটে নাসিরউদ্দিন, ৬৫ মিনিটে মামুনুল ও ৭৮ মিনিটে আবাহনীর হয়ে সর্বশেষ গোলটি করেন শীতল। অন্যদিকে আরামবাগ তাদের একমাত্র গোলটি পায় ম্যাচের ৮৩ মিনিটে। তবে এই গোল করার আগেই তাদের যা সর্বনাশ হওয়ার তা হয়ে যায়। বৃহস্পতিবার ফেডারেশন কাপে একটি ম্যাচ অনুষ্ঠিত হলেও আজ হবে দুটো ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ ‘বি’-র দল চট্টগ্রাম আবাহনী ও বসুন্ধরা কিংস। এ গ্রুপ থেকে ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে তারা। তবে দিনের দ্বিতীয় ম্যাচে গ্রুপ ‘সি’ থেকে মুখোমুখি হতে যাওয়া শেখ জামাল ও সাইফ স্পোর্টিংয়ের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই দুই দলের ম্যাচের ওপর নির্ভর করছে ‘সি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার দুই দলের ভাগ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App