×

খেলা

পেলেকে টপকে যাবেন মেসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ১১:১৯ এএম

পেলেকে টপকে যাবেন মেসি
ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার ব্রাজিলের পেলে। তাই খবরের শিরোনাম পড়ে হয়তো ফুটবলপ্রেমীদের চোখ কপালে উঠে গেছে। কারণ এটা নিশ্চিত যে, পেলের তিন বিশ্বকাপ জয়ের কীর্তি ছোঁয়া মেসির পক্ষে কোনোদিন সম্ভব নয়। তাহলে কিভাবে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে টপকে যাবেন মেসি। আসলে এক ক্লাবের হয়ে গোলের রেকর্ডে পেলেকে ছাড়িয়ে যাবেন আর্জেন্টাইন এ তারকা ফুটবলার। মেসি যে দুর্দান্ত গতিতে গোল করছেন তাতে এই মৌসুমেই যে তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে যাবেন তা নিয়ে সন্দেহের অবকাশ খুব কমই আছে। যদি এই ধারা তিনি ধরে রাখতে পারেন, তাহলে হয়তো ২০২০ সালটাও তার জন্য ৫০ গোলের বছর হতে চলেছে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বার্সেলোনা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তমেউ বলেছিলেন, আমি সবসময় পেলের সঙ্গে মেসির তুলনা করি। পেলে সারাজীবন এক ক্লাবের হয়েই খেলেছেন। কোনো সন্দেহ নেই যে, মেসি যখন ফুটবলার হিসেবে ক্যারিয়ার শেষ করবে, সে বাকি জীবন এই ক্লাবের (বার্সা) সঙ্গেই যুক্ত থাকবে। এর আগে ১৯৫৬ সালে নিজ দেশের ক্লাব সান্তোসে যোগ দেন পেলে। এরপর ১৯৭৪ সাল পর্যন্ত টানা এই ক্লাবের হয়ে খেলে ৬৪৩টি গোল করেন। এই সময়ে ৬টি ব্রাজিলিয়ান সিরি’আ’, দুটি করে কোপা লিবের্তাদোরেস এবং ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ১০টি সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বাদ পান তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা এই ফুটবলার। অন্যদিকে ২০০৫ সাল থেকে বার্সার জার্সিতে মেসি নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন ৬১৮-এ। আর ২৬ গোল করলে পেলেকে ছাড়িয়ে যাবেন আর্জেন্টাইন খুদে জাদুকর। ২০১৯/২০ মৌসুমে আরো ১৯টি ম্যাচ খেলবে বার্সা। এ ছাড়া বাকি আছে কমপক্ষে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ অথবা ফাইনালে উঠতে পারলে ৭টি ম্যাচ। আরো আছে সুপার কোপার দুটি ম্যাচ এবং কোপা দেল রে’র ৬টি ম্যাচ। অর্থাৎ সবমিলিয়ে প্রায় ৩৩টি ম্যাচ খেলবে কাতালানরা। এমনকি আলাভেস ম্যাচের ৬৯তম মিনিটে গোল করে টানা ছয় এবং বিগত এক দশকে ৯ বার বছরে কমপক্ষে ৫০ গোলের কীর্তি গড়েছেন মেসি। এ বছর নিজের ষষ্ঠ ব্যালন ডি অর জিতে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকেও ছাড়িয়ে গেছেন তিনি। জিতেছেন ফিফার বর্ষসেরাসহ অসংখ্য পুরস্কার। এবার তার সামনে পেলেকে টপকে যাওয়ার ভালো সুযোগ আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App