×

আন্তর্জাতিক

এখনই সারা ভারতে এনআরসি নয়

Icon

nakib

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ১১:২১ এএম

এখনই সারা ভারতে এনআরসি নয়
ভারতে নাগরিকত্ব আইন নিয়ে চলমান ব্যাপক বিক্ষোভের মুখে নাগরিকপুঞ্জি নিয়ে সুর পাল্টালো ক্ষমতাসীন বিজেপি সরকার। বুধবার (২৫ ডিসেম্বর) এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বিজেপি প্রধান ও কেন্দীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানায় যে, এনআরসি নিয়ে এখনো কোন আলোচনা হয়নি। যেহেতু এটা নিয়ে কোন আলোচনা হয়নি তাই এখনই এ বিষয়ে বিতর্কের কোন প্রয়োজন নাই। শাহ বলেন এটা নিয়ে সংসদ বা মন্ত্রীসভায় কোন আলোচনা হয়নি। দেশব্যাপি ব্যাপক সহিংসতা ও প্রাণহানি ঘটার কয়েকদিন পর সরকারের উচ্চপর্যায় থেকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য আসলো। আসামে ১৯ লাখ লোক নাগরিক তালিকা থেকে বাদ পরার পর সারাদেশব্যাপি বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অমিত শাহ বিক্ষোভ নিয়ে বলেন আমার বলতে দ্বিধা নেই এ আইন নিয়ে আমাদের মাঝে যোগাযোগের ঘাটতি ছিল। এর আগে গত রবিবার দিল্লিতে এক র‌্যালিতে মোদি বলেছিলেন দেশব্যাপি এনআরসি নিয়ে কোন আলোচনা হয়নি। তিনি আরো বলেছিলেন, আমি ভারতের ১৩০ কোটি নাগরিককে বলতে চাই ২০১৪ সালে আমরা ক্ষমতায় আসার পর থেকে এনআরসি নিয়ে কোথাও কোন আলোচনা হয়নি। শুধুমাত্র সুপ্রিম কোর্টের রায়ের পর আসামে এটা করা হয়েছিল। মিথ্যা ছড়ানো হয়েছে। তবে এর আগে এনআরসি নিয়ে সংসদে কয়েকবার বিতর্কিত মন্তব্য করেছিলেন অমিতদ শাহ । তখন তিনি সারা দেশে এ াাইন বাস্তব্য়ন করা হবে বলেও জোড় ঘোষণা দিয়েছিলেন। আদম শুমারি নবায়ন করার সিদ্ধান্তের একদিন পর শাহ বলেন শুমারির সাথে এনআরসির কোন সম্পর্ক নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App