×

জাতীয়

বিমানবন্দরে পাকস্থলিতে চার হাজার পিস ইয়াবাসহ আটক ১

Icon

nakib

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৪ পিএম

বিমানবন্দরে পাকস্থলিতে চার হাজার পিস ইয়াবাসহ আটক ১
বিমানবন্দরে পাকস্থলিতে চার হাজার পিস ইয়াবাসহ আটক ১
বিমানবন্দরে পাকস্থলিতে চার হাজার পিস ইয়াবাসহ আটক ১
[video width="700" height="400" mp4="https://www.bhorerkagoj.com/wp-content/uploads/2019/12/WhatsApp-Video-2019-12-24-at-5.04.20-PM-1.mp4"][/video]  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার আটশত ত্রিশ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আজ (মঙ্গলবার) বিকাল ৫ টার সময় বিমানবন্দর থানায় এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল ৯ টার সময় শফিক উল্লাহ (৩৪) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার সন্নিকটে অপেক্ষাগার এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলো। এ সময় উক্ত এলাকায় নিরাপত্তা ডিউটি করাকালে ধৃত আসামীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। পরবর্তীতে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার পাকস্থলিতে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তিতে তার পাকস্থলি থেকে এই ইয়াবা বের করে আনা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় মোঃ রফিক নামের এক ব্যক্তি টেকনাফ থেকে তাকে এই ইয়াবা দিয়েছে ঢাকায় পৌছে দেবার জন্য এবং এই জন্য তাকে ত্রিশ হাজার টাকা দিবে বলেও সে জানায়। আটক ইয়াবার বাজার মূল্য প্রায় বার লাখ টাকা বলে জানা গেছে। আটক শফিক কক্সবাজার জেলার টেকনাফ থানার নোয়াখালি পাড়ার মৃত আজিজুর রহমানের পুত্র ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App