×

খেলা

আশা বাঁচিয়ে রাখল রহমতগঞ্জ

Icon

nakib

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯, ১১:০৩ পিএম

আশা বাঁচিয়ে রাখল রহমতগঞ্জ
ফেডারেশন কাপ ২০১৯-এর গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-১ গোলে রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম সোসাইটি ক্লাব। ম্যাচটিতে রহমতগঞ্জের হয়ে গোল করেন কামেরা ইউনুসা। অন্যদিকে শেখ জামালের হয়ে গোলটি করেন ওসাগি মানডে। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ০-০ গোলে ড্র করেছিল রহমতগঞ্জ। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ৩ দলের মধ্যে এখন ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে তারা। তবে দুটি ম্যাচ ড্র করেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি রহমতগঞ্জের। কোয়ার্টার ফাইনালে যেতে হলে এখন তাদের তাকিয়ে থাকতে হবে এই গ্রুপের শেখ জামাল ও সাইফ স্পোর্টিংয়ের ম্যাচের দিকে। ২৬ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে শেখ জামাল ও সাইফ স্পোর্টিং ক্লাব। দুদলই নিজেদের প্রথম ম্যাচ ড্র করেছে। এখন এই ম্যাচটিতে যারা জয় পাবে তারা সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকেট পাবে। আর যদি এ ম্যাচটিও ড্র হয় তাহলে ৩ দলের পয়েন্টই হবে সমান ২। তখন দেখা হবে ৩ দলের গোল ব্যবধানের হিসাব। গোল ব্যবধানে যে দুটো দল এগিয়ে থাকবে তারাই কোয়ার্টার ফাইনালের টিকেট পাবে। ২০১৮ সালে অনুষ্ঠিত হওয়া ফেডারেশন কাপের সর্বশেষ আসরে কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছিল সাইফ স্পোর্টিং ও শেখ জামাল। কিন্তু রহমতগঞ্জ গতবার গ্রæপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। যদিও ৩টি দলই আলাদা আলাদা গ্রুপে খেলেছিল। তাই গতবার কোয়ার্টার ফাইনালে না খেলতে পারার কষ্টটা এবার পূরণ হয়েও যেতে পারে রহমতগঞ্জের। তবে এখন তাদের কোয়ার্টার ভাগ্যটা পুরোপুরি নির্ভর করছে সাইফ স্পোর্টিং ও শেখ জামালের মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে। এদিকে ম্যাচটির প্রথমার্ধে গোল করতে পারেনি দুদলের কেউ। প্রথমার্ধেই কয়েকটি সুযোগ পেয়েছিল তারা। কিন্তু দুদলের কেউ সেগুলোকে গোলে রূপান্তর করতে পারেনি। এরপর গোলশূন্য ড্র নিয়েই দ্বিতীয়ার্ধে খেলতে নামে তারা। তবে ৬১ মিনিটের মাথায় কামেরার গোলে এগিয়ে যায় রহমহগঞ্জ। এই গোলের মাধ্যমে কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্ন দেখছিল তারা। কিন্তু সেই স্বপ্ন বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি শেখ জামাল। ৭৫ মিনিটের মাথায় গোল করে সমতায় ফেরে তারা। এরপর দুদলের কেউ আর গোল করতে না পারলে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। আজকের ম্যাচটি যদি রহমতগঞ্জ জয় পেত তাহলে শেখ জামালের জন্য বড় বিপদই হয়ে যেত। কারণ হারলে তাদের শেষ ম্যাচে সাইফ স্পোর্টিংকে হারাতেই হতো। এখন পরের ম্যাচে ড্র করলেও আশা বেঁচে থাকবে। আর হেরে গেলে তো শেষ। এদিকে আজও ফেডারেশন কাপে দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ৩টা ৩০ মিনিটে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া ৬টায় মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র। দিনের দুটো খেলাই কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে শেখ রাসেলের বিপক্ষে মোহামেডানের ম্যাচটি। কারণ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিল মোহামেডান। এখন কোয়ার্টার ফাইনালে যেতে হলে তাদের আজকের ম্যাচটি জিততেই হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App