শাহজাহানপুরে ধর্ষণের অভিযোগে যুবক আটক
nakib
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯, ০৮:৫২ পিএম
রাজধানীর শাহজাহানপুরে ১৭ বছরের এক কিশোরী থানায় মামলা দায়ের করেছে পরিবার। এতে অভিযুক্ত আসামী পারভেজ ওরফে আকাশকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শাহজাহানপুর থানার উপ পরিদর্শক (এসআই) আঃ আজিজ জানান, কিশোরীর বাবা শনিবার থানায় ধর্ষণ মামলা করার পরই আকাশকে গ্রেফতার করা হয়। আর ওই কিশোরীর শারীরিক পরীক্ষা নিরিক্ষার জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেলের ওসিসি ভর্তি করা হয়েছে। ধর্ষক আকাশ ও কিশোরী একই কারখানায় চাকরী করে।
স্বজনরা অভিযোগ করে জানায়, কিশোরীটি খিলগাঁওয়ের একটি এম্ব্রয়ডারী কারখানায় চাকরী করে। সহকর্মী পারভেজ ওরফে আকাশের সাথে তার দুই মাস ধরে সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কর জের ধরে আকাশ তাকে শুক্রবার দুপুরে শাহজাহানপুরেই তার এক বন্ধুর ফাঁকা বাসায় নিয়ে যায়। সেখানে তপকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তখন তার ডাকচিৎকারে আকাশ পালিয়ে যায়।
