অজ্ঞান পার্টি থেকে খোয়া যাওয়া ৩৭ হাজার ডলার উদ্ধার র্যাবের
nakib
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯, ০৮:১১ পিএম
অজ্ঞান পার্টির চক্রের খপ্পরে পড়ে খোয়া যাওয়া ৩৭ হাজার ডলার তার মালিককে উদ্ধারের পর ফেরত দিয়েছে র্যাব। এ ঘটনায় জড়িত ৩ দুর্বৃত্তকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- আসিক গণি, রাজ্জাক ও রিপন। গতকাল র্যাব-২ এর এসপি মহিউদ্দিন ফারুকি বিষয়টি নিশ্চিত করেন।
ও্যাবের এ কর্মকর্তা জানান, কয়েকদিন আগে মোতালেব নামে এক ব্যবসায়ী কদমতলী এলাকা থেকে বায়তুল মোকরাম এলাকায় আসার পথে অজ্ঞান পার্টিও খপ্পরে পড়েন। সে সময় তার কাছ থেকে ১৫ হাজার ডলার হাতিয়ে নেয় অজ্ঞান পার্টির এ সদস্যরা। পড়ে তাকে চিকিৎসা দিতে নিয়ে যাওয়ার সময় আরো ২০ হাজার হাতিয়ে নেয়া হয়। তিনি আরো বলেন, পরে সুস্থ হয়ে র্যাবকে এ বিষয়ে অভিযোগ করলে তদন্ত শুরু করি আমরা। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের ঘাটার চড় এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করি। সে সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ডলার উদ্ধার করা হয় । এছাড়া বাকি ২০ হাজার ডলার ভাঙ্গিয়ে পাওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন তারা এ অপরাধ সংঘটিত করেছেন। তাদেও এ চক্রের আরো সদস্য রয়েছে তাদের আটকের চেষ্টা চলছে।


