×

বিনোদন

মম’র অন্যরকম সেলিব্রেসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯, ০১:৩৭ পিএম

মম’র অন্যরকম সেলিব্রেসন
আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম’র জন্মদিন। বছরের এই একটি দিনে সাধারণত মম কোন শুটিং রাখেন না। কারণ এই দিনটিতে তিনি বিশেষত তার মা’কে সময় দেন। এই দিনটির কোন একটি সময় মম তার মায়ের সঙ্গে দেখা করেন। আর তার একমাত্র ছেলে উদ্ভাসের সঙ্গেও বিশেষভাবে সময় কাটানোর চেষ্টা করেন তিনি। কারণ তার জন্মের মধ্যদিয়ে দিয়ে মম নিজে মা হতে পেরেছিলেন। তাই নিজের জন্মদিনের দিনটিতে তিনি অন্যান্য আনুষঙ্গিক কোন কাজ রাখেন না। আর বিশেষ এই দিনটিতে কোন টিভি চ্যানেলেও সাধারণত যান না তিনি। কারণ নিজের জন্মদিনে এদিকে ওদিক ছুটোছুটিটাও তার ভালোলাগার নয়। ছুটোছুটিটা পছন্দ তার শুধুই পরিবার এবং একান্ত কিছু মানুষের জন্য। গতকাল পর্যন্ত মম নাটকের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। গতকাল তিনি সরদার রোকনের নির্দেশনায় আরটিভিতে আগামী ২৭ ডিসেম্বর রাত আটটায় প্রচারের জন্য ‘কাঁতান শাড়ি’ নাটকে অভিনয় করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন শিল্পী সরকার অপু, জোভান’সহ আরো অনেকে। এদিকে গত মঙ্গলবার রাতে ‘কাঁথান শাড়ি’র শুটিং লোকেশনেই সরদার রোকনের নির্দেশনায় মম জোভান অভিনীত ‘তুই থেকে তুমি’, ‘মিথ্যা’, ‘আবেগী মেঘের ভেতর’, ‘পাজরের টানে’ নাটকগুলোর এক মিলিয়ন, দুই মিলিয়ন ক্রস করায় কেক কেটে সেলিব্রেসন করেন ইউনিটের সবাই। নিজের জন্মদিন এবং এ নাটকগুলো প্রসঙ্গে মম বলেন,‘ জন্মদিন অন্যান্য আর সব সাধারণ দিনের মতোই কাটবে। তবে এই দিনটি একান্তই আমার দিন। দিনটিতে আমি আমার মতো সময় কাটানোর চেষ্টা করি। একটি সময় আমি আমার আম্মা এবং আমার সন্তানের সঙ্গে বিশেষভাবে সময় কাটাই। সেই মুহুর্তটাই আমার জন্মদিনের বিশেষ সময়। আল্লাহ চাইলে সুস্থ থাকলে আজকের দিনটিতেও এমন ক্ষণের মুখোমুখি হবো আমি ইনশাল্লাহ। আর ধন্যবাদ পরিচালক সরদার রোকনকে আমার এবং জোভানের অভিনীত বেশ কয়েকটি নাটকের দর্শকপ্রিয়তাকে বিবেচনা করে কাঁতান শাড়ির ইউনিটে বিশেষভাবে সেলিব্রেট করার জন্য। সত্যি বলতে কী যে নাটকগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি নাটকের গল্প এবং নির্মাণলশৈলী খুউব চমৎকার। যে কারণে নাটকগুলো দর্শকের ভালোলাগায় পরিণত হয়েছে। ধন্যবাদ নির্মাতা সরদার রোকনকে এমন একটি বিশেষ আয়োজনের জন্য।’ এদিকে মম এরইমধ্যে শেষ করেছেন অঞ্জন আইচের নির্দেশনায় ‘আগামীকাল’ সিনেমার কাজ। মম’র ভাষ্যমতে এই সিনেমাটি নিয়ে তিনি আশাবাদী। মম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে রায়হান রাফির ‘দহন’। তবে অরুণ চৌধুরীর ‘আলতাবানু’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হন মম। এদিকে এরইমধ্যে মম নজরুল ইসলাম রাজুর নির্দেশনায় ‘ঘরে বাইরে’ ধারাবাহিকের কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন মম’র সঙ্গে অভিনয়ের সেরা জুটির নায়ক জিয়াউল ফারুক অপূর্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App