×

পুরনো খবর

প্রথম শহীদ পরিবারকে জেলা প্রশাসকের শুভেচ্ছা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৪:২২ পিএম

প্রথম শহীদ পরিবারকে জেলা প্রশাসকের শুভেচ্ছা

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকবাহিনির বুলেটে বিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুনামগঞ্জে প্রথম শহীদ আবুল হোসেন। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ আবুল হোসেন’র পরিবারকে শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮ টায় সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে শহীদ আবুল হোসেন’র সহধর্মীনিকে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করেন। এসময় উপহার সামগ্রী তার হাতে তুলে দেয়া হয়। এছাড়াও শহীদ আবুল হোসেনের পরিবারকে ৩ লক্ষ টাকা ব্যয়ে আগামী এক মাসের মধ্যেই ঘর নির্মান করে দেয়ার প্রতিশ্রতি দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, আজ আমরা চার শহীদ পরিবারকে শুভেচ্ছা জানাবো। পর্যায়ক্রমে জেলার সকল শহীদ পরিবারের প্রতি সম্মাননা ও শুভেচ্ছা জানানো হবে।

এসময় পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, বীর মুক্তিযুদ্ধা মালেক হোসেন পীর, সাংবাদিক আল হেলাল, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক এমরানুল হক চৌধুরী, প্রেসক্লাব’র সহসভাপতি শামস শামীম, সাংবাদিক বুরহান উদ্ধিন, রিপোর্টার্স ইউনিটির যুগ্ন-সাধারন সম্পাদক জাকির হোসেন, সাংবাদিক আকরাম উদ্ধিন,শহীদনুর আহমদ,লিপসন আহমদ ও কর্ন বাবু দাস উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধের সময় সুনামগঞ্জের তখনকার সার্কিট হাউসে (উকিলপাড়ার পুরাতন সার্কিট হাউস) ১২ জন পাকসেনা অবস্থান নেয়। সে সময়ে মুক্তিযোদ্ধারা ও আনসার সদস্যরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় ও শহর সরকারি বালিকা বিদ্যালয়ে অবস্থান নিয়ে পাক সেনাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকেন। এক পর্যায়ে পাকবাহিনির ছুড়া বুলেটে বিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন আবুল হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই উপনির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখবে ইসি

দুই উপনির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখবে ইসি

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App