×

পুরনো খবর

চৌগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ০২:২৪ পিএম

চৌগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

যশোরের চৌগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড.মোস্তানিছুর রহমান।

বিআরডিবি কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাংবাদিক জিয়াউর রহমান রিন্টু, চৌগাছা সরকারি শাহাদৎ মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক শফিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সোহেল, ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজ হোসেন প্রমুখ। বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই উপনির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখবে ইসি

দুই উপনির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখবে ইসি

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App