×

বিনোদন

আবারো গৌতম ঘোষের চলচ্চিত্রে প্রসেনজিৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ০৪:৪৯ পিএম

আবারো গৌতম ঘোষের চলচ্চিত্রে প্রসেনজিৎ
জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে আবারো যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন ভারতীয় নির্মাতা গৌতম ঘোষ। ২০১০ সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মনের মানুষ’ চলচ্চিত্র দিয়ে গৌতম ঘোষের বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ যাত্রা শুরু হয়। তারপর এরই ধারাবাহিকতায় ২০১৬ সালে নির্মাণ করেন ‘শঙ্খচিল’। ‘শঙ্খচিল’-এ পশ্চিমবঙ্গের প্রসেনজিৎয়ের সঙ্গে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী কুসুম সিকদার। তবে নতুন খবর হলো, আবারো প্রসেনজিৎকে নিয়ে কাজ করার চিন্তা করছেন এই মনের মানুষ খ্যাত পরিচালক। নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, অভিনেত্রী হিসেবে একজন বাংলাদেশিকে নেয়া হবে; থাকবেন দুই বাংলার কয়েকজন শিল্পী। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, গৌতম ঘোষ এখন ভারত-ইউরোপের একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন। তার পরপরই বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার নতুন চলচ্চিত্র নিয়ে বিস্তারিত কথা বলবেন, শুরু করবেন শুটিং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App