×

বিনোদন

মোবারক হোসেন খান আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ০৪:০৬ পিএম

মোবারক হোসেন খান আর নেই
লেখক ও সঙ্গীত গবেষক মোবারক হোসেন খান আর নেই। গত শনিবার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মোবারক হোসেন খান উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আয়াত আলী খানের তৃতীয় পুত্র ও ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভাতিজা। জানা যায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এছাড়া স্বাধীনতা উত্তর দীর্ঘদিন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বপালন করেন তিনি। সংগীতে অবদানের জন্য ১৯৮৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদক, ১৯৯৪ সালে স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন এবং ২০০২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের ছোঁড়া ৯২ শতাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েল

ইরানের ছোঁড়া ৯২ শতাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েল

ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানালো আমিরাত

ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানালো আমিরাত

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

সারাদেশে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক

সারাদেশে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App