×

পুরনো খবর

ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকেন্ড নিয়ে কোরিওগ্রাফার লিনা খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ০৯:৩৯ পিএম

ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকেন্ড নিয়ে কোরিওগ্রাফার লিনা খান

রাজধানীতে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকেন্ড-২০১৯ (আইএফডব্লিউ)। যমুনা ফিউচার পার্কে চলা এই আয়োজনটির ইভেন্ট পার্টনার ছিল ফাইভআর কমিউনিকেশন।

দেশের শীর্ষস্থানীয় প্রায় ৪০জন র‌্যাম্প মডেল এবং লিনা গ্রুমিং স্টুডিও শিক্ষার্থীরা এতে অংশ নেয়। ফ্যাশন শোটি কোরিওগ্রাফি করে মডেল ও কোরিওগ্রাফার লিনা খান।

গত ৮ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত এই র‌্যাম্প শোতে ১৬টি ফ্যাশন কিউ পরিবেশিত হয়। দেশীয় সব ব্র্যান্ড এই ফ্যাশন উইকে অংশ নেয়। এর মধ্যে ইনফিনিটি, মিথ, রিচম্যান, ইরানি বোরকা, ক্লোদিয়ানা, জিনস অ্যান্ড কোং, স্টার বাক্স কফিসহ বেশ কিছু নামি প্রতিষ্ঠান ছিল। পুরস্কার প্রদান, মিউজিক্যাল কনসার্ট ও ড্যান্স শোকেসের ছিল আয়োজনে। দারাজ ছিল অনুষ্ঠানের টাইটেল স্পন্সর। এ ছাড়াও অনুষ্ঠানে বেস্ট কোরিওগ্রাফি অ্যাওয়ার্ড পান লিনা খান।

মডেল ও কোরিওগ্রাফার লিনা খান বলেন, এই ফ্যাশন শোকে যতটুকু উপভোগ্য করা যায় সে চেষ্টাই ছিল আমাদের। আমি আমার পুরো টিমকে এজন্য ধন্যবাদ দেব। কেননা এই আয়োজনে সবাই কম বেশি কষ্ট করেছে। অংশ নেয়া মডেল থেকে শুরু করে হেয়ার, মেকওভারের সঙ্গে জড়িতরাও অনেকে কষ্ট করেছে। এ ছাড়াও আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আইএফডব্লিউ টিমকে। সবার সহযোগিতার কারণে ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকেন্ডের কাজ সফলভাবে শেষ হয়েছে।

তিনি আরো বলেন, এই ধরনের আয়োজনের দরকার আছে আমাদের দেশে। বড় পরিসরের এই আয়োজনগুলোতে অনেক মডেলরা অংশ নিতে পারে। অনেক ব্র্যান্ড যুক্ত থাকতে পারে। এ ছাড়াও আগামী বছরের জন্য আমরা এখন থেকেই পরিকল্পনা শুরু করেছি। এবার আমরা কম সময়ে যেভাবে করেছি আগামী বছর সেটি হবে না। আগামী বছর পরিকল্পনা করেই করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App