×

তথ্যপ্রযুক্তি

ড্যাবের মিটআপ অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ০৬:২০ পিএম

ড্যাবের মিটআপ অনুষ্ঠিত
জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ড্যাবের মিটআপ। সম্প্রতি রাজধানী ঢাকার কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের ১৫ তলায় বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ড্যাবের আড্ডা। ডোমেইন অ্যাকশন বাংলাদেশ (ড্যাব) নামের ফেসবুক গ্রুপ এই মিটআপের আয়োজন করে।
ড্যাব ফেসবুক পেজের অ্যাডমিন স্বাধীন খান বলেন, আমরা প্রচুর সাড়া পেয়েছি। শুধু ঢাকা নয়, ঢাকার বাহির থেকেও এসেছে অনেকে। আমাদের পুরো আয়োজন মিটআপে অংশগ্রহন যারা করেছে তাদের নিয়ে। এতটুকু বলতে পারি, মিটআপ কারো মন্দ লাগেনি। কারণ এখানে যে কথাগুলো বা আলোচনা হয়েছে সেগুলো টেকনিক্যাল। যে সব বিষয় নতুন এবং পুরনো ব্যবসায়ীদেরও কাজে লাগবে।
অনুষ্ঠানে আয়োজকরা জানায়, যারা ডোমেইন বিজনেস সম্পর্কে জানতে আগ্রহী, ড্যাব মিটআপ তাদের জন্য সময়উপযোগী সিদ্ধান্ত হয়েছে। কিভাবে ডোমেইন অ্যাকশন শুরু করা যায় এবং কিভাবে ডোমেইন আফটার মার্কেটে বিক্রি করা যায় এসব বিষয়ে আলোচনা হয় মিটআপে।
এ ছাড়াও ডোমেইন বিজনেস সম্পর্কে নানা রকম তথ্য আর সফলদের সফল হওয়ার পেছনে রহস্য জানায় অনেকে। আড্ডা, আলোচনা, কুইজ এবং আকর্ষণীয় উপহারের ব্যবস্থাও ছিল আয়োজনে জুড়ে। ড্যাবের মিটআপ সহযোগিতায় ছিল গোয়ালা, খাস ফুড, এসএ ওয়েব সার্ভিস, কেক ডটকম ডটবিডি, আইসিকিউর, দেশি মার্ট, কমফোর্ট ট্রাভেল বিডি, ল্যাভেলাক্স। স্পন্সর ছিল হোস্টমাইট, এক্সনহোস্ট, জিয়নবিডি, এনআর হোস্টিং, মনস্টার ক্লো, প্রাইম আইটি লিমিটেড। কফি পার্টনার ছিল কফিওয়ালা। পিআর পার্টনার ছিল টিমপিআর।
মিটআপ অনুষ্ঠানটি পরিচালনা করেন ড্যাব ফেসবুক পেজের অ্যাডমিন স্বাধীন খান, রানা এ. আহাদ এবং মডারেটর তৌহিদুর রহমান আল-বাকী। প্রোগ্রামটি মোডারেট করেছেন ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের ফেলো আরাফাতুল ইসলাম আকিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App