×

জাতীয়

জঙ্গিদের পরিকল্পনা ছিল টার্গেট কিলিং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ০১:৫৮ পিএম

জঙ্গিদের পরিকল্পনা ছিল টার্গেট কিলিং
রাজধানীর গাবতলী ও সাভারের আমিনবাজার হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যদের পরিকল্পনা ছিল টার্গেট কিলিং বলে জানিয়েছে র‌্যাব। সোমবার (২১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‍্যাব- ৪ এর অধিনায়ক মোজাম্মেল হক। মোজাম্মেল হক বলেন, মুফতি সাইফুল ইসলাম আনসার আল ইসলামের একজন শীর্ষ স্থানীয় জঙ্গি। পূর্বে আটককৃতরা হরকাতুল জিহাদ সঙ্গে সংশ্লিষ্ট ছিল। পরে হরকাতুল জিহাদ নিসিদ্ধ ঘোষণা করা হলে তারা আনসার আল ইসলামে যোগদান করে তাদের জঙ্গী কর্যক্রম অব্যাহত রাখে। তাদের মূল লক্ষ্য ইসলামী খিলাফত প্রতিষ্ঠায় যারা বিরোধ সৃষ্টি করতে চায়। তাদেরকে শাস্তি হিসেবে টার্গেট কিলিং করা বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের এই সদস্যের সঙ্গে আমরা আরো ২০-২৫ জন জঙ্গি সদস্যদের সঙ্গে যোগাযোগের বিষয় জানা গিয়েছে। তাদের সবাইকে আটকের চেষ্টা চলছে। উল্লেখ্য, রাজধানীর গাবতলী ও সাভারের আমিনবাজার এলাকা থেকে গত রাতে মুফতি সাইফুল ইসলাম(৩৪), মোঃ সেলিম মিয়া(৩০), জুনায়েদ(৩৭) ও সোহায়েল(২১) নামের আনসার আল ইসলামের ৪ সদ্যেকে আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) সদস্যরা। এসময় তাদের নিকট হতে উগ্রবাদী বই, লিফলেট, ল্যাপটপ ও চাপাতি উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শর্তসাপেক্ষে জামিন পেলেন আবুল বারকাত

শর্তসাপেক্ষে জামিন পেলেন আবুল বারকাত

কীটনাশক পান করে গৃহবধূর আত্মহত্যা

কীটনাশক পান করে গৃহবধূর আত্মহত্যা

নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল রাস্তা ও গাইডওয়াল

নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল রাস্তা ও গাইডওয়াল

ভুট্টাক্ষেতে মদের চালান, অভিযানে পালাল চোরাকারবারিরা

ভুট্টাক্ষেতে মদের চালান, অভিযানে পালাল চোরাকারবারিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App