×

তথ্যপ্রযুক্তি

নষ্ট ল্যাপটপের বিনিময়ে এবার নিন নতুন ল্যাপটপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২২ পিএম

নষ্ট ল্যাপটপের বিনিময়ে এবার নিন নতুন ল্যাপটপ

এবার নষ্ট বা পুরাতন ল্যাপটপ ও ডেস্কটপ দিয়ে নতুন ল্যাপটপ নেওয়ার অফার চালু করেছে সিস্টেমআই টেকনোলজিস। এই অফারে যেকোনো নষ্ট, অচল বা সচল যেকোনো পুরাতন ল্যাপটপ বা ডেস্কটপের সঙ্গে প্রয়োজনীয় টাকা দিয়ে যেকোনো কনফিগারেশনের ব্র্যান্ডের নতুন ল্যাপটপ নেওয়া যাবে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরাতন ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী মূল্য নির্ধারণ করে নতুন ল্যাপটপের মূল্যের সঙ্গে সমন্বয় করা হবে। সাধারণ গ্রাহকের পাশাপাশি কর্পোরেট গ্রাহকরাও অফিসে ব্যবহৃত পুরাতন ল্যাপটপ এক্সচেঞ্জ করতে পারবেন।

এ ব্যাপারে সিস্টেমআই টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, সিস্টেমআই টেকনোলজিস গত পাঁচ বছর ধরে ল্যাপটপ এক্সচেঞ্জের বিশেষ অফার দিয়ে আসছে। তবে এবার আমরা ভিন্ন মাত্রা নিয়ে এসেছি। পুরাতন, নষ্ট এবং অকেজো ল্যাপটপ বা ডেস্কটপের বিনিময়ে নতুন ল্যাপটপ দিচ্ছি। আমরা এ খাতে বৈপ্লবিক পরিবর্তন করতে চাই।

প্রসঙ্গত, অফারটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.systemeye.net/offer এই ঠিকানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে একদিনে হামে আরো ৭ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App