×

জাতীয়

মৌলভীবাজারে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ : ধর্ষক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০১৯, ১২:৩৩ পিএম

মৌলভীবাজারে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ : ধর্ষক আটক
মৌলভীবাজারে ১০ বছর বয়সী ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে ৫০ বছর বয়সী এক লম্পট। বুধবার বিকেলে জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষনের অভিযোগে একই এলাকার মৃত মিয়ার ছেলে গৌছ মিয়া (৪৮) কে আটক করে। ধর্ষনের শিকার শিশুটির নানী জানায়, শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলছিলো। হঠাৎ বৃষ্টি চলে আসায় শিশুটি দৌড়ে গিয়ে গৌছের দরজার পাশে দাঁড়ায়। এ সময় গৌছ শিশুটিকে ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। এদিকে পাশের ঘরের এক মহিলা শিশুটিকে ঘরে নিয়ে দরজা বন্ধ করতে দেখে তিনি শিশুটির নানীকে জানালে নানী এসে দরজায় দাড়িয়ে ডাক দিলে সে দরজা খোলেনি। এক পর্যায়ে আরো লোকজন নিয়ে ডাকলে সে দরজা খোলে। পরে ওই ঘর থেকে রক্তাক্তবস্থায় শিশুটিকে উদ্বার করে তিনি স্থানীয় এক সমাজসেবী জুয়েল সহায়তায় থানায় নিয়ে আসেন । এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্য আব্দুস ছালেক জানান, তারা এ বিষয়ে মামলা নিয়েছেন এবং দ্রুত সময়েরভিত্তিতে তাকে আটক করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App