×

তথ্যপ্রযুক্তি

ইয়ামাহার এমটি ফিফটিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০১৯, ০৫:০১ পিএম

ইয়ামাহার এমটি ফিফটিন
মোটরসাইকেল জগতের অন্যতম ব্র্যান্ড ইয়ামাহার নতুন মডেলের নেকেড বাইক ‘এমটি ফিফটিন’ বাজারে এনেছে এসিআই মোটরস মাস্টার অফ টর্ক নামে পরিচিত। তরুণদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এই বাইকটির প্রথম ডেলিভারি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। স¤প্রতি এসিআই মোটরসের অন্যতম থ্রিএস ডিলার পয়েন্ট ‘ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, মিরপুর’ এবং ফ্ল্যাগশিপ সেন্টার ‘ইয়ামাহা থ্রিএস সেন্টারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এর ডেলিভারি উদযাপন করা হয়। ১৫৫ সিসির এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি’র ইঞ্জিন যা এমটি ফিফটিন বাইকটিকে করে তুলেছে আরো পাওয়ারফুল। এর নেকেড লুক, সিঙ্গেল কার্ভড সিট, আপরাইট সিটিং পজিশন এবং পাওয়ারফুল টর্ক এসেই সাড়া ফেলেছে তরুণ বাইকারদের মধ্যে। এ ছাড়াও, এর হেডলাইটের বোল্ড এবং রোবোটিক লুক এই বাইকটিকে করে তুলেছে আরো স্টাইলিশ। এসিআই মোটরস্ বর্তমানে এমটি ফিফটিনের দুটি কালারই বাজারজাত করছে ডার্ক ম্যাট ব্লু এবং মেটালিক ব্ল্যাক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (সেলস) শামিম আহমেদ, এবং এসিআই মোটরসের অন্য উর্ধ্বতন কর্মকর্তারা।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩৮ ডিগ্রি ছাড়িয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

৩৮ ডিগ্রি ছাড়িয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

আর্টেমিস-২ এর চার নভোচারীর পরিচয়

আর্টেমিস-২ এর চার নভোচারীর পরিচয়

আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিবেচনাধীন

সংসদে বিদ্যুৎমন্ত্রী আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিবেচনাধীন

আলফাডাঙ্গায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

আলফাডাঙ্গায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App