×

তথ্যপ্রযুক্তি

নতুন প্রসেসরযুক্ত ল্যাপটপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৭ পিএম

নতুন প্রসেসরযুক্ত ল্যাপটপ
এইচপি স্পেক্টরা এক্স৩৬০ কনভার্টিবল ল্যাপটপ এইচপি স্পেক্টরা এক্স৩৬০ কনভার্টিবল ল্যাপটপগুলো খুবই অত্যাধুনিক এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি সম্পন্ন। স্পেক্টর সিরিজের সবচেয়ে এক্সক্লুসিভ মডেল ১৩-এপি০০৭৭টিইউ। ৮ম প্রজন্মের নতুন ইন্টেল কোর আই সেভেন প্রসেসরযুক্ত এই ল্যাপটপে রয়েছে ১৬ জিবি ডিডিআর৪ র‌্যাম, ৫১২ জিবি এসএসডি, ১৩.৩ ইঞ্চি ফুল এইচডি টাচ ডিসপ্লে, ওয়েব ক্যাম, ওয়াইফাই এবং অরিজিনাল উইন্ডোজ ১০। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই ল্যাপটপটির মূল্য ১ লাখ ৫৮ হাজার টাকা। এইচপি স্পেক্টরা সিরিজের নতুন ল্যাপটপগুলোর বিক্রয়মূল্য মডেলভেদে ১ লাখ ২৯ হাজার টাকা থেকে শুরু। এইচপি প্যাভিলিয়ন ১৫ সিইউ১০০৪টিএক্স প্যাভিলিয়ন সিরিজের নতুন ল্যাপটপগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী কনফিগারেশন রয়েছে এই মডেলটিতে। ইন্টেল ৮ম জেনারেশনের নতুন কোর আই সেভেন প্রসেসরযুক্ত এই ল্যাপটপে রয়েছে ৮জিবি ডিডিআরফোর র‌্যাম, এএমডি রেডিয়ন ৫৩০ মডেলের ৪জিবি গ্রাফিক্স কার্ড, ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, উইন্ডোজ ১০ অরিজিনাল অপারেটিং সিস্টেম এবং ১ টেরাবাইট হার্ডড্রাইভ। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির মূল্য ৭২ হাজার ৫০০ টাকা। ল্যাপটপটি নীল এবং সোনালি দুটি রংয়ে পাওয়া যাচ্ছে। তবে, এইচপি প্যাভিলিয়ন সিরিজের নতুন ল্যাপটপগুলোর বিক্রয়মূল্য মডেলভেদে ৫১ হাজার ৯০০ টাকা থেকে শুরু করে ৭২ হাজার ৫০০ টাকা পর্যন্ত নির্ধারন করা হয়েছে। এইচপি ১৫-ডিএ ০০১৫টিইউ এইচপি সিরিজের নতুন ল্যাপটপগুলোর মধ্যে সবচেয়ে এন্ট্রি লেভেলের মডেল এইচপি ১৫-ডিএ ০০১৫টিইউ। ইন্টেল ৮ম জেনারেশন এর নতুন কোর আই থ্রি প্রসেসরযুক্ত এই ল্যাপটপে রয়েছে ৪জিবি ডিডিআরফোর র‌্যাম, ১৪ ইঞ্চি ডিসপ্লে, উইন্ডোজ ১০ অরিজিনাল অপারেটিং সিস্টেম,ব্লুটুথ, ওয়াইফাই এবং ১ টেরাবাইট হার্ডড্রাইভ। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির মূল্য ৩৯ হাজার ৮০০ টাকা। এইচপি সিরিজের নতুন ল্যাপটপগুলোর মূল্য মডেলভেদে ৩৯ হাজার ৮০০ টাকা থেকে ৫১ হাজার ৩০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই উপনির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখবে ইসি

দুই উপনির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখবে ইসি

 বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বাদশা বিজয়ী

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

‘‎‎হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত’

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App