প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ এএম
আরো পড়ুন
মেয়র আনিসুল হকের নামে সড়কের নামকরণ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:২০ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হক স্মরণে তার নামে রাজধানীতে একটি সড়ক উদ্বোধন করা হয়েছে। তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সাতরাস্তা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কের নাম রাখা হয়েছে ‘আনিসুল হক সড়ক’। আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (০১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে সড়কটির নামফলক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিনী রুবানা হক, ছেলে নাভিদুল হক, ডিএনসিসি’র ভারপ্রাপ্ত মেয়র জামান মোস্তাফা, সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ডিএনসিসি’র প্রধান নির্বাহী মেজবাহুল হক, বিভিন্ন কাউন্সিলর, ট্রাক-কাভার্ড মালিক শ্রমিক নেতা প্রমুখ।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
এ সম্পর্কিত আরো খবর
মন্তব্য করুন