২ বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম
ছবি : সংগৃহীত
দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়াতে পারে।
একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংস্থাটির আবহাওয়াবিদ সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আরো পড়ুন : ভূমিকম্পে যেসব এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে সামগ্রিকভাবে দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
