×

আবহাওয়া

বৃষ্টি হতে পারে টানা ২ দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম

বৃষ্টি হতে পারে টানা ২ দিন

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে টানা দুদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আগামী কয়েকদিন সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিষবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছিল।

এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

শুক্রবার সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, এসময় সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা, খুলনা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। একই সঙ্গে বরিশাল বিভাগের প্রায় সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

রুদ্ধশ্বাস অভিযান মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আজ স্বর্ণের বাজারদর যত

আজ স্বর্ণের বাজারদর যত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App