রাজধানীর তাপমাত্রা বৃদ্ধির আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ এএম
ছবি : সংগৃহীত
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তাপমাত্রা সামান্য বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সকালে বৃদ্ধি পেয়ে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ কিছুটা মেঘলা থাকবে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইবে।
ঢাকায় আজ সূর্যাস্ত সময় নির্ধারিত হয়েছে বিকাল ৫টা ৫৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩১ মিনিটে।
আরো পড়ুন : বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ
