×

যুক্তরাষ্ট্র

ক্ষমতায় আসার পর ট্রাম্পের বড় পরিকল্পনা: ‘অপরাধ ছাড়া গ্রেপ্তারের’ অনুমতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম

ক্ষমতায় আসার পর ট্রাম্পের বড় পরিকল্পনা: ‘অপরাধ ছাড়া গ্রেপ্তারের’ অনুমতি

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি তার ক্ষমতা নেয়ার প্রথমদিনেই ২৫টিরও বেশি নির্বাহী আদেশ ও নির্দেশ জারি করার পরিকল্পনা করেছেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অভিবাসন কর্মকর্তাদের যে কোনো ব্যক্তিকে অপরাধ ছাড়াই গ্রেপ্তার করার অনুমতি দেয়া।
এছাড়া, ট্রাম্পের প্রশাসনে মার্কিন প্রতিষ্ঠানগুলোতে কর্মী নিয়োগের ক্ষেত্রে মেধাকে একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। নির্বাচনী প্রচারণায় তিনি বিভিন্ন সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে অভিবাসনবিষয়ক নীতি। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের নীতি বাতিলের সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে এটি কখন বাস্তবায়িত হবে তা এখনও স্পষ্ট নয়।
রয়টার্স জানায়, ক্ষমতা নেয়ার প্রথম দিনেই তিনি অভিবাসনসহ ২৫টিরও বেশি নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন।

জো বাইডেনের উদার সীমান্ত নীতির পরিবর্তনের পাশাপাশি মেক্সিকো থেকে অভিবাসীদের ঢল ঠেকানোই ট্রাম্পের প্রথম দিনের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জানা গেছে। 

প্রতিবেদন মতে, ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন যাতে অভিবাসন কর্মকর্তাদের অপরাধমূলক রেকর্ড ছাড়াই যেকোনো ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দেয়া হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আরও মার্কিন সেনা মোতায়েন ও সীমান্ত প্রাচীর নির্মাণে কাজ পুনরায় শুরু করার নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প।

ট্রাম্পের শুরুর দিকের নির্বাহী আদেশের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে যুক্তরাষ্ট্রের জ্বালানি উৎপাদন বৃদ্ধি। এর আগে, বাইডেন যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে সাময়িক বিরতি দিয়েছিলেন। ক্ষমতায় আসার প্রথম দিনই এ বিরতি সরিয়ে দিতে পারেন ট্রাম্প।

এছাড়া ট্রাম্পের প্রেসিডেন্সিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হবে মেধা। জাতি বা লিঙ্গের ওপর ভিত্তি করে আলাদা কোনো কোটা রাখা হবে না বলে জানিয়েছে রয়টার্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App