×

খবর

পররাষ্ট্র উপদেষ্টা

শুধু ভারত নয়, সারা বিশ্বেই সংঘবদ্ধভাবে অপপ্রচার চলছে

Icon

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশের গণঅভ্যুত্থানের ঘটনায় ভারতীয় গণমাধ্যম খুবই অখুশি মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় গণমাধ্যম প্রমাণ করতে চাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে এবং তালেবান ঘরানার সরকার আসতে যাচ্ছে। এ ধরনের অপপ্রচার দুই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না।

গতকাল রবিবার বিকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তৌহিদ হোসেন বলেন, গণঅভ্যুত্থানের পর বিশৃঙ্খলা-অস্থিরতা দেখা দিয়েছিল। তবে সেটা খুবই অল্প সময়ের জন্য। খুব দ্রুতই বর্তমান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ ছাড়াই শিক্ষার্থীদের মাধ্যমে তা সম্ভব হয়। পরে পুলিশ এলে শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে যায়। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের পর গত সাড়ে ৩ মাসে সরকার অনেক কিছু করেছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থান হওয়ায় গণমাধ্যম, বিশেষ করে ভারতীয় গণমাধ্যম খুবই অখুশি। শুধু ভারত নয়, সারা বিশ্বেই এখন সংঘবদ্ধভাবে প্রোপাগান্ডা (অপপ্রচার) চালানো হচ্ছে। তারা (ভারতীয় গণমাধ্যম) প্রমাণ করতে চাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে, তালেবান ঘরানার সরকার আসতে যাচ্ছে ইত্যাদি, যা খুবই অন্যায্য। তিনি বলেন, বাংলাদেশের মানুষ মনে করছে, কোনো ভুল না করেই তাদের ভুক্তভোগী করা হচ্ছে। এর নেতিবাচক দিক হলো এসব কোনো পক্ষকেই ভালো কিছু দেবে না। এসব বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না, ভারতের জন্যও ভালো কিছু বয়ে আনবে না।

দক্ষিণ এশিয়ার বাইরেও সিপিডির ভালো যোগাযোগ আছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সেই যোগাযোগকে কাজে লাগিয়ে সিপিডি তুলে ধরতে পারে যে বাংলাদেশ কী করছে, বাংলাদেশের ভেতরে সত্যিকারের অবস্থা কী।

আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়া এখন খুবই কঠিন সময় পার করছে বলে মনে করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সম্মাননীয় ফেলো ও বোর্ড সদস্য ফারুক সোবহান। তিনি বলেন, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালকে যুক্ত করেছে বিবিআইএন প্রক্রিয়া। বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এটা মেনে নিতে হবে যে এই প্রক্রিয়াও চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদালত চত্বরে গুলিতে ৫ জন আহত, অস্ত্রসহ আটক ৩

কক্সবাজার আদালত চত্বরে গুলিতে ৫ জন আহত, অস্ত্রসহ আটক ৩

আজ ট্রেনের ৩ জুনের অগ্রিম টিকিট মিলছে

আজ ট্রেনের ৩ জুনের অগ্রিম টিকিট মিলছে

আজ শেষ কর্মদিবস, কাল থেকে ৭ দিনের ছুটি

আজ শেষ কর্মদিবস, কাল থেকে ৭ দিনের ছুটি

রেললাইনে খড় শুকানোয় বিলম্বিত রেলসূচি

রেলমন্ত্রী রেললাইনে খড় শুকানোয় বিলম্বিত রেলসূচি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App