×

শেষের পাতা

ইআরডির কর্মশালায় পরিবেশমন্ত্রী

জলবায়ু কর্ম পরিকল্পনা সফলে ৮৭৬ বিলিয়ন ডলার প্রয়োজন

Icon

প্রকাশ: ০২ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 জলবায়ু কর্ম পরিকল্পনা সফলে ৮৭৬ বিলিয়ন ডলার প্রয়োজন

কাগজ প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের জলবায়ু কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৮৭৬ বিলিয়ন ডলার প্রয়োজন এবং এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০৫০ সালের মধ্যে অভিযোজনের জন্য ২৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন। আর জাতীয়ভাবে নির্ধারিত অবদান বাস্তবায়নের জন্য ১৭৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।

মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গতকাল শনিবার সকালে সাভারের ব্র্যাক সিডিএমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত ‘ক্লাইমেট ফাইন্যান্স এক্সেস অ্যান্ড মোবিলাইজেশন ইন বাংলাদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা (এমসিপিপি) এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০-এর জন্য চিহ্নিত অগ্রাধিকার প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ৪৭১ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এ লক্ষ্যে উন্নয়ন অংশীদারদের মধ্যে সমন্বয়ের জন্য সরকার বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারত্ব গঠন করেছে।

সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন শুধুমাত্র একটি পরিবেশগত বিষয় নয়; এটি একটি অর্থনৈতিক, সামাজিক এবং উন্নয়নমূলক বিষয় যা আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে। জলবায়ু অর্থায়ন সংগ্রহ আমাদের নিম্ন-কার্বন, জলবায়ু-সহনশীল অর্থনীতিতে রূপান্তরকে সমর্থন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বেসরকারি খাতের বিনিয়োগ, আন্তর্জাতিক জলবায়ু তহবিল এবং উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থাকে কাজে লাগাতে হবে। আমাদের শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে এবং জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার, ব্যবস্থাপনা ও ব্যবহার কার্যকরের জন্য আমাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে।

পরিবেশমন্ত্রী বলেন, আমাদের সবুজ বন্ড, জলবায়ু বিমা এবং পাবলিক-প্রাইভেট অংশীদারত্বের মতো উদ্ভাবনী অর্থায়নের উৎসগুলোও খুঁজে বের করতে হবে। প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করতে রূপান্তরমূলক কর্ম বাস্তবায়ন করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো, নিরাপদ এবং টেকসই বিশ্ব গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

কর্মশালায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, সুইডিশ দূতাবাসের উন্নয়ন সহযোগিতার উপপ্রধান নায়োকা মার্টিনেজ-ব্যাকস্ট্রোম, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার এবং উন্নয়ন পরিচালক ম্যাট ক্যানেল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বাংলাদেশ প্রতিনিধি স্টেফান লিলার বক্তব্য রাখেন।

এদিকে গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে ২য় ঢাকা নবায়নযোগ্য জ¦ালানি অর্থায়ন শীর্ষক আলোচনা সভায় পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশে কৃষি জমির সেচের পাম্প নবায়নযোগ্য জ¦ালানিতে

রূপান্তর করতে পারলে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। চেঞ্জ ইনিশিয়েটিভ এ আলোচনার আয়োজন করে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে সরকার নবায়নযোগ্য জ¦ালানি উৎপাদন ও ব্যবহার বাড়াতে প্রতিশ্রæতিবদ্ধ। সরকার গ্রিন, ক্লিন ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যুৎ উৎপাদনে কয়লার ওপর নির্ভরতা কমাতে এবং নবায়নযোগ্য জ¦ালানির ব্যবহারকে উৎসাহিত করছে। জমির স্বল্পতার কারণে পুকুর বা জলাশয়ে ভাসমান সোলার প্যানেল করে নিচে মাছ চাষ করার অথবা বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে।

আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আবদুল্লাহ খাসেইফ আলহুমুদ, পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) ড. মো. মোস্তাফিজুর রহমান, টেকসই নবায়নযোগ্য জ¦ালানি উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান মুনিরা সুলতানা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক এ. কে. এনামুল হক, চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী জাকির হোসেন খান বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অলটারনেটিভ ল কালেক্টিভের গবেষণা পরিচালক জেইন মৌলভী। অনুষ্ঠানে জ¦ালানিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকদের পুরস্কার দেয়া হয়।

মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ¦ালানি প্রকল্পে বিনিয়োগে আমরা বেসরকারি খাতকে উৎসাহিত করছি। সরকার ২০৪১ সালের মধ্যে আমাদের বিদ্যুতের ৪০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য স্থির করেছে। এই লক্ষ্যটি জ¦ালানি নিরাপত্তা নিশ্চিত করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং পরিবেশগত স্থায়িত্ব অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ভিশন অর্জনে সমাজের সব খাতের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি বলেন, নবায়নযোগ্য জ¦ালানি অবকাঠামো ও প্রযুক্তিতে, সৌর, বায়ু, বায়োমাস এবং জলবিদ্যুৎ প্রযুক্তিতে বিনিয়োগ অপরিহার্য। দেশীয় ও আন্তর্জাতিক উভয় বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে, আমাদের আর্থিক প্রণোদনা এবং স্বচ্ছতার সঙ্গে একটি সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশমন্ত্রী জোর দিয়ে বলেন, নবায়নযোগ্য জ¦ালানি কেবল কার্বন নির্গমন হ্রাসই করে না বরং কর্মসংস্থান সৃষ্টি, জনস্বাস্থ্যের উন্নতি এবং জীবনমান উন্নত করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৪

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৪

পৃথিবীটা শূন্য হয়ে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

পৃথিবীটা শূন্য হয়ে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

নারী উদ্যোক্তাদের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারী উদ্যোক্তাদের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App