×

ফ্যাশন

দেশের প্রতিভাবান ইন্টেরিয়র ডিজাইনারের খোঁজে

Icon

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইন্টেরিয়র ডিজাইনিং বেশ সৃজনশীল একটি কাজ। যেখানে প্রতিনিয়ত থাকা চাই উদ্ভাবনী চিন্তাভাবনা। থাকতে হয় সময়ানুবর্তিতা এবং সক্রিয় যোগাযোগ যোগ্যতা। তাই ইন্টেরিয়র ডিজাইনারা ক্লায়েন্টদের চাহিদা পূরণের জন্য, তাদের প্ল্যানে বর্তমান সময়ের ইন্টেরিয়রের ট্রেন্ডগুলো অন্তর্ভুক্ত করতে পছন্দ করেন। এবার এই ইন্টেরিয়র ডিজাইনারদের নিয়েই এবছর নভেম্বরে অনুষ্ঠিত করতে যাচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন এওয়ার্ড অনুষ্ঠান। অংশ নেয়ার জন্য ৩১ শে আগস্ট পর্যন্ত সময় রয়েছে। । প্রতিযোগিতায় বিজয়ীদের মোট পুরস্কারের মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা।

আইডেব বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইনারদের নিয়ে ও জন্য গড়া, যারা ২০১৯ থেকে তাদের যাত্রা শুরু করেছে। আইডেব তাদের অনেক দিনের স্বপ্নকে সার্থক করতে এবছর নভেম্বরে অনুষ্ঠিত করতে যাচ্ছে “ আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন এওয়ার্ড অনুষ্ঠান। যার সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে গতকাল সকাল ১১ টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি সংবাদ সম্মেলন। এতে শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু করেন সংস্থাটির সদস্য সচিব জনাব সৈয়দ কামরুল আহসান। এ অনুষ্ঠানে দেশের সমস্ত ইন্টেরিয়র ডিজাইনার ব্যক্তি প্রতিষ্ঠান নির্বিশেষে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন সংগঠনের আহব্বায়ক জনাব শফিউল ইসলাম। তিনি এই অনুষ্ঠানটির সম্পূর্ণ পরিকল্পনা সাংবাদিকদের, আমন্ত্রিত বিভিন্ন কর্পোরেট হাউস, সম্ভাব্য স্পন্সর ও ইন্টেরিয়র ডিজাইনার ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ব্যাখ্যা করেন। তিনি আরো বলেন, “১৯৮০ সালের পর থেকে এলোমেলো ভাবে এই পেশা এগিয়েছে একটু একটু করে। বর্তমানে দেশে ২৫ লাখ মানুষ এই পেশার সাথে জড়িত। প্রতিবছর প্রায় ৩০ হাজার কোটি টাকার কাজ হচ্ছে এই সেক্টরে। বাংলাদেশের বহু ডিজাইনাররা আন্তর্জাতিক ডিজাইনারদের সাথে একই সৃজনশীলতার মানের কাজ করে যাচ্ছে, কিন্তু কাজের কোন স্বীকৃতি পাচ্ছে না। তাই এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা দেশের সেরা ইন্টেরিয়র ডিজাইনারদের দেশ ও জাতির সামনে তুলে আনতে চাই এবং তাদের স্বীকৃতি নিশ্চিতকরণে, ডিজাইনারদের দক্ষতা বৃদ্ধি ও সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি।” অনুষ্ঠানটি প্রতি বছর চলমান থাকবে বলে জানিয়েছেন সংস্থাটি। বিস্তারিত জানার জন্য িি.িরফধনধধিৎফ.পড়স ওয়েবসাইটে ভিজিট করলে সমস্ত তথ্য পাওয়া যাবে। অংশ নেয়ার জন্য ৩১ শে আগস্ট পর্যন্ত সময় রয়েছে। এক্ষেত্রে ওয়েবসাইটে ফর্ম পূরণ করে জমা দিতে হবে। প্রজেক্টে কোন রকম ওয়াটারমার্ক বা লোগো থাকা যাবে না। নকশার প্রভাব, সৃজনশীলতা থেকে শুরু করে দেশীয় ঐতিহ্যকে লালন, পরিবেশগত মূল্যবোধ এবং রং-এর গুণগত ব্যবহারকে বিচার মানদন্ড হিসেবে রাখা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মোট পুরস্কারের মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা। উল্লেখ্য যে, এখানে কোন ফি ছাড়াই যে কোন পেশাগত বাংলাদেশী ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট বা সরকারী লাইসেন্স ধারী প্রতিষ্ঠান অংশগ্রহন করতে পারবেন। সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জনাব শফিউল ইসলাম। তিনি বিজয়ী প্রজেক্টগুলোকে বাংলাদেশের পক্ষে এশিয়ার সেরা হতে এশিয়া প্যাসিফিক স্পেস ডিজাইনার এসোসিয়েশনের প্রতিযোগিতায় অংশ নেয়ার যোগ্যতা অর্জন করবে বলে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এতদিন ভুল পথে ছিলাম

জামায়াতে যোগ দিয়ে জাপা নেতা এতদিন ভুল পথে ছিলাম

জ্বালানি সংকট পেরিয়ে শরণখোলায় বোরোর বাম্পার ফলন

জ্বালানি সংকট পেরিয়ে শরণখোলায় বোরোর বাম্পার ফলন

চুরি করার সময় যুবদল নেতাকে ধরে গণপিটুনি

চুরি করার সময় যুবদল নেতাকে ধরে গণপিটুনি

প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক নিষ্ফল, কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিক শিক্ষকরা

প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক নিষ্ফল, কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিক শিক্ষকরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App