×

বিনোদন

জ্যাকলিনের জন্য ট্রাম্পকে চিঠি দিলেন প্রেমিক সুকেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জ্যাকলিনের জন্য ট্রাম্পকে চিঠি দিলেন প্রেমিক সুকেশ

ছবি: সংগৃহীত

ভারতে ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির মামলায় বেশ আলোচিত নাম কনম্যান সুকেশ চন্দ্রশেখর। এই ব্যক্তি বেশি আলোচনায় আসে কারণ তার সঙ্গে জড়িত ছিল বলিউডের প্রথম সারির কিছু তারকা। যার মধ্যে অন্যতম জ্যাকলিন ফার্নান্দেজ। জ্যাকলিনকে তিনি নিজের প্রেমিকা দাবি করে এসেছেন বরাবরই। কিন্তু কারাবাস থেকেই প্রায়ই প্রেমিকা জ্যাকলিন ফার্নান্ডেজের জন্য প্রেমপত্র লিখে পাঠান তিনি।

এবার প্রেয়সীর জন্য সোজা চিঠি লিখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার নির্বাচনে জয়ী হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন সুকেশ। এমনকি ট্রাম্পকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করেছেন তিনি। তার সঙ্গে প্রেমিকার জন্য একটি আর্জিও রেখেছেন।

সুকেশ তার চিঠিতে লিখেছেন, “আপনার সঙ্গে শেষ সাক্ষাৎ আজও মনে আছে। সেটা প্রায় এক যুগ আগের কথা। আপনি একটা পরামর্শ দিয়েছিলেন। আপনি বলেছিলেন, ‘এই পৃথিবী যেমন, তেমনভাবেই গ্রহণ করুন, বা আপনি যেভাবে দেখতে চান, সেভাবেই দেখুন।’ সেই কথাগুলো আমার কানে আজ আবার বাজল। আমাকে এমন উৎসাহ, ভালোবাসা দেয়ার জন্য তোমাকে ভালোবাসি ভাই।”

ডোনাল্ড ট্রাম্প নাকি আরো একটি পরামর্শ দিয়েছিলেন সুকেশকে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, ‘নিজের প্রেয়সীকে সব সময় সম্মান দিয়ে রাখবেন। সব সময় তাকে মাথায় তুলে রাখবেন।’

সেই কারণেই নাকি আমেরিকায় এক স্টুডিওতে ১৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চান তিনি। জ্যাকলিনের জন্যই তার এই বিনিয়োগ পরিকল্পনা। সুকেশের সঙ্গে সম্পর্কে থাকায় বিতর্কে নাম জড়ায় জ্যাকলিনেরও। ২০২১ সাল থেকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন বলিউড অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App