×

বিনোদন

হায়াও মিয়াজাকির ঝুলিতে নতুন সাফল্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হায়াও মিয়াজাকির ঝুলিতে নতুন সাফল্য

হায়াও মিয়াজাকি

এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে পরিচিত ‘র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড’ পেয়েছেন জাপানের জনপ্রিয় অ্যানিমেটর এবং পরিচালক হায়াও মিয়াজাকি। শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেলেন তিনি। গত শনিবার ফিলিপাইনের র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার কমিটি আরো তিনজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের পাশাপাশি মিয়াজাকিকে এই বছরের বিজয়ী ঘোষণা করে।

আগামী নভেম্বরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। অ্যানিমেশন সিনেমার জগতে এই শতকের সবচেয়ে আলোচিত ছবিটির নাম ‘স্পিরিটেড অ্যাওয়ে’। এটি নির্মাণ করে জাপানি নির্মাতা হায়াও মিয়াজাকি প্রথমবারের মতো অস্কার পেয়েছিলেন।

বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও জিবলির সহ-প্রতিষ্ঠাতা মিয়াজাকি। তাকে জাপানের অ্যানিমেশন ছবির স্রষ্টা বলা হয়। বিগত চার দশকেরও বেশি সময় ধরে তিনি এবং তার স্টুডিও সব বয়সি দর্শকের জন্য অসাধারণ সব অ্যানিমেশন সিনেমা বানিয়ে মুগ্ধ করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App