×

সম্পাদকীয় ও মুক্তচিন্তা

প্রকৃতি পাঠ

বেলি

Icon

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বেলি

বাংলাদেশের অধিকাংশ উৎসব অনুষ্ঠানে ব্যবহৃত ফুলের তোড়া, ফুলের মালাতে সুগন্ধী ফুল হিসেবে বেলির কদর আছে। উৎসব ও অনুষ্ঠান বেলি ফুল ব্যবহৃত হয়। এটি একটি অর্থকরী ফুল। তিন জাতের বেলি ফুল দেখা যায় সিঙ্গেল ধরনের ও অধিক গন্ধযুক্ত, মাঝারি আকার ও ডবল ধরনের, বৃহদাকার ডবল ধরনের। বেলি ফুল গুটি কলম, দাবা কলম ও ডাল কলম পদ্ধতির মাধ্যমে বংশবিস্তার করা হয়। জমি চাষ ও সার প্রয়োগ বেলে মাটি ও ভারী এঁটেল মাটি ব্যতীত সব ধরনের মাটিতে বেলি ফুল চাষ করা যায়। গ্রীষ্মের শেষ হতে বর্ষার শেষ পর্যন্ত বেলি ফুলের কলম বা চারা তৈরি করা যায়। বর্ষায় বা বর্ষার শেষের দিকে কলম বসানোই ভালো। তবে সেচের ব্যবস্থা ভালো হলে বসন্তকালেও কলম তৈরি করা যায়। প্রতি বছরই বেলি ফুলের গাছের ডাল-পালা ছাঁটাই করা দরকার। শীতের মাঝামাঝি সময় ডাল ছাঁটাই করতে হবে। মাটির উপরের স্তর থেকে ৩০ সেমি. উপরে বেলি ফুলের গাছ ছাঁটাই করতে হবে। অঙ্গ ছাঁটাইয়ের কয়েক দিন পর জমিতে বা টবে সার প্রয়োগ করতে হবে। বেলি ফুল গাছে ক্ষতিকারক কীট তেমন দেখা যায় না। তবে মাকড়ের আক্রমণ হতে পারে। এদের আক্রমণে পাতায় সাদা আস্তরণ পড়ে, আক্রান্ত পাতাগুলো কুঁকড়ে যায় ও গোল হয়ে পাকিয়ে যায়। গন্ধক গুঁড়া বা গন্ধক ঘটিত মাকড়নাশক ওষুধ যেমন- সালট্যাফ, কেলথেন ইত্যাদি পাতায় ছিটিয়ে মাকড় দমন করা যায়। বেলি ফুলের পাতায় হলদে বর্ণের ছিটে ছিটে দাগযুক্ত এক প্রকার ছত্রাক রোগ দেখা যায়। এগ্রোসান বা ট্রেসেল-২ প্রয়োগ করে এ রোগ দমন করা যায়। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত গাছে ফুল ফোটে। ফলন প্রতি বছর বাড়ে। লতানো বেলিতে ফলন আরো বেশি হয়। সাধারণত ৫-৬ বছর পর গাছ কেটে ফেলে নতুন চারা লাগানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তেলের আরও দুটি চালান আসছে এপ্রিলের প্রথম সপ্তাহে’

বিপিসি ‘তেলের আরও দুটি চালান আসছে এপ্রিলের প্রথম সপ্তাহে’

চালককে গুলি করে প্রবাসীর গাড়িতে ডাকাতি

চালককে গুলি করে প্রবাসীর গাড়িতে ডাকাতি

শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক

শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক

পাচারকালে ৭ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড

পাচারকালে ৭ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App