×

সম্পাদকীয় ও মুক্তচিন্তা

পান্ডা

Icon

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পান্ডা

পান্ডা ভালুকের মতো দেখতে সাদাকালো রঙের বড়সড় এক প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। কালো-সাদার মিশেলে সুন্দর পুতুলের মতো দেখতে প্রাণীটির দিকে চোখ পড়লেই যেন আর চোখ ফেরানো যায় না। প্রাণীটি সম্পর্কে আমাদের কৌতূহলেরও শেষ নেই। তবে দুঃখের ব্যাপার হলো, দিন দিন কমে আসছে পান্ডার সংখ্যা। বর্তমানে গেøাবাল ওয়ার্মিং তাদের জীবনপথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এখনো হাতে গোনা যা পাওয়া যায় তার অধিকাংশের বাস এশিয়ার চীন দেশে। এরা দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য চীনের পাহাড়ি ঢালের ঘন বাঁশবনে বাস করে। শ্বাপদকূলের অন্তর্গত হলেও এদের খাবারের ৯৯ শতাংশজুড়ে রয়েছে বাঁশপাতা। লাল পান্ডা নামে আরেক প্রজাতির পান্ডা রয়েছে; কিন্তু নাম ছাড়া এদের মধ্যে মিল বেশ কম। বাঁশের কঞ্চি ধরার জন্য জায়ান্ট পান্ডার পাঁচটি সাধারণ আঙুল ছাড়াও হাতের তালু ও কব্জির সংযোগস্থলে একটি বুড়ো-আঙুলের (বৃদ্ধাঙ্গুষ্ঠের) মতো অংশ দেখা যায়। এটি আঙুল নয়, বর্ধিত রেডিয়াল সিসাময়েড অস্থি মাত্র। বৃহৎ পান্ডার নিকটাত্মীয় লাল পান্ডা ও ভালুকেরও এ অঙ্গটি খানিকটা বড়, তবে এতটা না। এরা যে শ্বাপদ এবং বাঁশপাতা খাওয়ার জন্য পুরোপুরি বিবর্তিত নয়, তার অন্যতম প্রমাণ এদের খাদ্যনালি। তৃণভোজী প্রাণীদের খাদ্যনালি লম্বা হয় এবং পাকস্থলির আগে অথবা বৃহদান্ত্রের সিকাম বা কোলনে আঁশ গেঁজিয়ে পাচন সম্পূর্ণ করার ব্যবস্থা থাকে। পান্ডার এর কোনোটাই নেই। আছে শুধু অন্য শ্বাপদদের মতো কেবল ছোট (নাতিদীর্ঘ) ক্ষুদ্রান্ত্র। তাই এদের খুব বেশি পরিমাণ (বাঁশপাতা) খেতে হয়। এ কারণে এরা গাছ ছেড়ে মাটিতে কাটানোর সময় খুব কম পায়। একটা পূর্ণবয়স্ক পান্ডা প্রায় ৩৮ কেজি বাঁশপাতা খেয়ে থাকে প্রতিদিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাতিয়ায় ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

হাতিয়ায় ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

বাঞ্ছারামপুরে তেলের তীব্র সংকট

বাঞ্ছারামপুরে তেলের তীব্র সংকট

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশি ৫ জাহাজের চালান বাতিল

ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশি ৫ জাহাজের চালান বাতিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App