×

দূরের জানালা

পিক সিজনে একা ভ্রমণে ইউরোপের সেরা গন্তব্য

Icon

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পিক সিজনে একা ভ্রমণে ইউরোপের সেরা গন্তব্য

কাগজ ডেস্ক : একা ভ্রমণের ধারণা আজকাল খুব জনপ্রিয়। সত্যিকার অ্যাডভেঞ্চারের স্বাদ পেতে একা ভ্রমণের কোনো তুলনা নেই। পাহাড় হোক বা সমতল, নভেম্বর-ডিসেম্বর মাসে পর্যটকদের ভিড়ে পা দেয়ার জায়গা থাকে না দেশ-বিদেশের পর্যটন স্থানগুলোতে। কিন্তু এমন অনেকেই আছেন- যারা একাকী ভ্রমণ করতে উদ্বিগ্ন বোধ করেন। আসলে সলো ট্রাভেলিংয়ের ক্ষেত্রে সাহস ও আত্মবিশ্বাস সবচেয়ে বেশি জরুরি। অনেকেরই প্রথম পছন্দ ইউরোপ। কারণ উন্নত রাষ্ট্র হওয়ায় ইউরোপের দেশগুলোয় সহজেই সবকিছু খুঁজে পাওয়া যায়। নিরাপত্তার দিক তো রয়েছে। ইউরোপ ভ্রমণে ভাষা নিয়েও সুবিধা মেলে। একাকী ভ্রমণের ক্ষেত্রে ইউরোপের সেরা গন্তব্যগুলো সম্পর্কে জানাব আজ-

আমস্টারডাম, নেদারল্যান্ডস : ইউরোপের সবচেয়ে নিরাপদ শহরগুলোর মধ্যে একটি হলো আমস্টারডাম। প্রচুর খাল রয়েছে এখানে, আর খালের পাশে সাজানো ছবির মতো সুন্দর ঘরবাড়ি। ভ্যান গগঁ মিউজিয়াম, অ্যানা ফ্রাংকের বাড়ির মতো ঐতিহাসিক নিদর্শন রয়েছে। হেঁটে হেঁটে ঘোরার ব্যবস্থা তো আছেই। আমস্টারডামের মেট্রো, ট্রাম আর বাস সিস্টেমও বেশ উন্নত।

প্যারিস, ফ্রান্স : ইউরোপের অন্যতম ব্যয়বহুল শহর প্যারিস। আইফেল টাওয়ার, আর্ক ডি ট্রায়মফ, নটর ডেম ক্যাথেড্রালের মতো পরিচিত ফরাসি ল্যান্ডমার্কগুলো অবশ্যই ঘুরে আসবেন। এ শহরে পৃথিবীর সমৃদ্ধ কিছু জাদুঘর রয়েছে। আর ফরাসি খাবারের প্রশংসা তো ভুবনজোড়া। ক্রস্যান্ট, ক্রেপ, চিজের বিভিন্ন পদ আমাদের দেশেও এখন সমান জনপ্রিয়।

মাদ্রিদ, স্পেন : জীবনকে চুটিয়ে উপভোগ করাই মাদ্রিদবাসীর লক্ষ্য। স্পেনের রাজধানীতে গেলে তাই প্রথমে সেখানকার মানুষকে ভালো লাগবে আপনার। এরপরই দৃষ্টি চলে যাবে মাদ্রিদের চমৎকার স্থাপত্যশৈলীতে। প্লাজা মেয়র, পুয়ের্তা দেল সল আর রয়্যাল প্যালেসে ঘুরে না এলে আপনার মাদ্রিদ ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে।

লন্ডন, যুক্তরাজ্য : সবাই যেহেতু ইংরেজিতেই কথা বলে, তাই প্রথম সলো ট্রিপের জন্য লন্ডন সবচেয়ে উপযুক্ত। প্রথমবার লন্ডন ভ্রমণে গেলে বিগ বেন, লন্ডন আই, ওয়েস্টমিনস্টার অ্যাবে, ট্রাফালগার স্কয়ার, পিকাডেলি সার্কাস হলে অবশ্যই যেতে হবে।

ভেনিস, ইতালি : প্রথমবার ভেনিসে গেলে মনে হবে এটি যেন রূপকথার কোনো শহর। তবে এখানে প্রচুর পকেটমারের আনাগোনা থাকায় সতর্ক থাকতে হবে। ভেনিসে ছোটবড় মিলে প্রায় ৪০০ সেতু রয়েছে। গন্ডোলায় চেপে ঘোরার সময় পুরো শহরে কোনো অপরিষ্কার সড়ক চোখে পড়বে না পর্যটকদের।

-তথ্যসূত্র : দ্য সলো ট্রাভেল ইন স্টাইল ব্লগ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

মেহেরপুর সীমান্ত থেকে ৫ হাজার লিটার তেল জব্দ

মেহেরপুর সীমান্ত থেকে ৫ হাজার লিটার তেল জব্দ

জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক হলেন মেঘনার ফজলুল করিম

জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক হলেন মেঘনার ফজলুল করিম

কুয়াকাটায় জালে ধরা পড়ল ২৩ কেজি ওজনের কোরাল, বিক্রি ৩০ হাজারে

কুয়াকাটায় জালে ধরা পড়ল ২৩ কেজি ওজনের কোরাল, বিক্রি ৩০ হাজারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App