×

টালিউড

রাজ্যসভায় শপথ নিলেন কোয়েল মল্লিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৭ এএম

রাজ্যসভায় শপথ নিলেন কোয়েল মল্লিক

শপথ অনুষ্ঠানে কোয়েলের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ছবি : সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। গত সোমবার (৬ এপ্রিল) তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করেন। এদিন মাতৃভাষা বাংলায় শপথ নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন কোয়েল।

শপথ অনুষ্ঠানে কোয়েলের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তার বাবা প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং রানে এবং ছেলে কবীরসহ পরিবারের অন্য সদস্যরা এই বিশেষ মুহূর্তের সাক্ষী হন।

জীবনের গুরুত্বপূর্ণ সময়ে পরিবারকে পাশে রাখতে ভালোবাসেন কোয়েল। এর প্রতিফলন এই আয়োজনেও স্পষ্ট ছিল।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া শপথের ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী নিজের নাম ‘রুক্মিণী মল্লিক’ হিসেবে উচ্চারণ করছেন। যদিও দর্শকদের কাছে তিনি ‘কোয়েল’ নামেই বেশি পরিচিত। তবে, তার দাপ্তরিক ও শিক্ষাগত নথিপত্রে আসল নাম রুক্মিণীই ব্যবহৃত হয়।

এক সাক্ষাৎকারে কোয়েল জানান, তার প্রথম চলচ্চিত্রের পরিচালক হরনাথ চক্রবর্তী পারিবারিক বন্ধু হওয়ায় তাকে ‘কোয়েল’ নামেই চিনতেন। সেই নামেই তার চলচ্চিত্রে অভিষেক ঘটে এবং পরে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তবে সরকারি ও সাংবিধানিক প্রক্রিয়ায় তাকে তার আসল নাম ‘রুক্মিণী’ ব্যবহার করতে হয়। সেই ধারাবাহিকতায় রাজ্যসভায়ও তিনি এই নামেই শপথ নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজ ফ্লাইট কবে শুরু, সংসদে জানালেন ধর্মমন্ত্রী

হজ ফ্লাইট কবে শুরু, সংসদে জানালেন ধর্মমন্ত্রী

জন্ম এক দেশে, বিশ্বকাপ জয়ের গৌরব অন্য দেশের হয়ে

জন্ম এক দেশে, বিশ্বকাপ জয়ের গৌরব অন্য দেশের হয়ে

করোনা ভ্যাকসিন ক্রয়ে ব্যয় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভ্যাকসিন ক্রয়ে ব্যয় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

দেশে জ্বালানি তেলের মজুত নিয়ে সংসদে যা জানালেন জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের মজুত নিয়ে সংসদে যা জানালেন জ্বালানিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App