×

সিলেট

নিখোঁজের দুদিন পর হাওরে মিলল কৃষকের লাশ

Icon

সুবিনয় রায় বাপ্পি, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৬:৫৮ পিএম

নিখোঁজের দুদিন পর হাওরে মিলল কৃষকের লাশ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুদিন পর আব্দুর রউফ (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাটমা বিল হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আব্দুর রউফ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের বাসিন্দা। তার তিন সন্তানের মধ্যে দুই ছেলে প্রবাসে থাকেন। একমাত্র মেয়ে এবার এসএসসি পরীক্ষার্থী।

পরিবারের সদস্যদের বরাতে গোপলারবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজল চন্দ্র দেব জানান, গত মঙ্গলবার হাওরে নিজের ফসল দেখতে বাড়ি থেকে বের হন রউফ। এরপর আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন তার জমির পাশের একটি গভীর জলাশয়ে তার লাশ ভাসতে দেখে বাড়িতে খবর দেন।

পরে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া বলেন, মঙ্গলবার বিকালে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়, এর প্রেক্ষিতে পুলিশ তৎপরতা চালায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালির কাছে প্রথম চীনা ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালির কাছে প্রথম চীনা ট্যাংকারে হামলা

স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে তরুণী

স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে তরুণী

হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে ফরাসি রণতরী

হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে ফরাসি রণতরী

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App