×

খেলা

মেডিকেলের জন‍্য বার্সেলোনার পথে গর্ডন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:৪৪ পিএম

মেডিকেলের জন‍্য বার্সেলোনার পথে গর্ডন

অ্যান্থনি গর্ডন। ছবি- সংগৃহীত

আসন্ন বিশ্বকাপ শুরু হওয়ার আগেই নতুন ঠিকানায় নাম লেখাতে যাচ্ছেন ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন। নিউক্যাসল ইউনাইটেডের এই তারকা ফুটবলার বার্সেলোনায় মেডিকেল টেস্ট করাতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার বার্সেলোনায় তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হবে এবং আগামীকাল শুক্রবারই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। স্প্যানিশ চ্যাম্পিয়নদের ডেরায় এই ফরোয়ার্ডকে ভেড়াতে বার্সেলোনার প্রায় আট কোটি ইউরো খরচ হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ২৫ বছর বয়সী গর্ডন একটি ব্যক্তিগত বিমানে চড়ছেন, যার গন্তব্য বার্সেলোনা। চলতি মৌসুমে নিজের ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন এই ইংলিশ তারকা। নিউক্যাসলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এবার তিনি করেছেন ১৭টি গোল। এর মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ১২ ম্যাচে একাই করেছেন ১০ গোল। ক্লাব ফুটবলে এমন নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ইতিমধ্যে ইংল্যান্ডের বিশ্বকাপ দলেও জায়গা করে নিয়েছেন তিনি।

নিউক্যাসল ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ১২তম স্থানে থেকে আসর শেষ করেছে। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাচ্ছে না ক্লাবটি। দলের অন্যতম সেরা তারকাকে ধরে রাখার চেষ্টা অবশ্য নিউক্যাসল কোচ এডি হাও করেছিলেন। গর্ডনের প্রতি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ আগ্রহ প্রকাশ করার পর কোচ চলতি মাসেই আভাস দিয়েছিলেন, গর্ডন হয়তো নিউক্যাসলের হয়ে তাঁর শেষ ম্যাচটি খেলে ফেলেছেন।

কোচ এডি হাওয়ের সেই আশঙ্কাই এখন সত্যি হতে চলেছে। তবে গর্ডনের সম্ভাব্য ঠিকানা বদলে যাচ্ছে। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে টেক্কা দিয়ে ইংলিশ এই সেনসেশনকে ন্যু ক্যাম্পে ওড়াতে এখন একদম শেষ ধাপে রয়েছে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App