×

খেলা

বিশ্বকাপের টিকেট বিক্রি নিয়ে তদন্তের মুখে পড়ছে ফিফা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:২৩ পিএম

বিশ্বকাপের টিকেট বিক্রি নিয়ে তদন্তের মুখে পড়ছে ফিফা

ছবি- সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। ঠিক এই মুহূর্তে টিকিট বিক্রি নিয়ে বড় ধরনের আইনি ঝামেলার মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। টিকিটের কৃত্রিম সংকট তৈরি, সমর্থকদের সঙ্গে প্রতারণা এবং মাত্রাতিরিক্ত দাম রাখার অভিযোগে ফিফার বিরুদ্ধে যৌথ তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্য। এই তদন্তের খবর সামনে আসায় টুর্নামেন্ট শুরুর আগেই চরম বিতর্কের মুখে পড়েছে সংস্থাটি।

আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে (এনএফএল দল জায়ান্টস ও জেটসের হোম গ্রাউন্ড) বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মূলত এই ফাইনালের টিকিট নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে। টিকিট সংকটের পাশাপাশি নিউইয়র্ক থেকে স্টেডিয়ামে যাতায়াতের জন্য গণপরিবহনের খরচই পড়ছে ১০০ ডলারের বেশি। আর স্টেডিয়াম এলাকায় গাড়ি পার্কিংয়ের জন্য গুনতে হচ্ছে অবিশ্বাস্য ২২ভাঙা ২২৫ ডলার।

নিউজার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ড্যাভেনপোর্ট কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিভ্রান্তি, কৃত্রিম সংকট আর অসম্ভব উঁচু দাম নির্ধারণ করে ফিফা বিশ্বকাপের টিকিট কেনাকে সাধারণ মানুষের জন্য একটা অসম লড়াইয়ে পরিণত করেছে। ফিফার এই কার্যক্রম নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

অনুরূপ সুর শোনা গেছে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের গলাতেও। তিনি বলেন, ‘নিউইয়র্কবাসী বছরের পর বছর ধরে বিশ্বকাপের জন্য অপেক্ষা করেছেন। তাঁদের সাশ্রয়ী মূল্যে টিকিট পাওয়ার অধিকার রয়েছে। কাউকে চাপে ফেলে আকাশছোঁয়া দামে আসন কিনতে বাধ্য করা উচিত নয়। সমর্থকেরা যে আসনের টিকিট কিনবেন, সেটাই যেন তারা পান।’

আইনি তদন্তে মূলত দেখা হবে, গ্যালারিতে আসনের অবস্থান নিয়ে সমর্থকদের কোনো ভুল তথ্য দেওয়া হয়েছে কি না। এ ছাড়া ফিফার ‘ডিমান্ড-বেসড প্রাইসিং’ (চাহিদা বাড়লে স্বয়ংক্রিয়ভাবে দাম বেড়ে যাওয়া) পদ্ধতি নিয়েও তদন্ত হবে। শুধু নিউইয়র্ক বা নিউজার্সিই নয়, চলতি মাসের শুরুর দিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যও টিকিট বিক্রিতে আইন লঙ্ঘনের অভিযোগে ফিফার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে।

এদিকে ফুটবল সমর্থকদের ইউরোপীয় সংগঠন ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ টিকিটের এই আকাশছোঁয়া দামকে ‘অত্যধিক’ এবং সাধারণ ফুটবলপ্রেমীদের সঙ্গে ‘বিশাল বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটির দাবি, এই টুর্নামেন্ট থেকে ফিফার প্রায় ১ হাজার ৩০০ কোটি (১৩ বিলিয়ন) ডলার আয় করার লক্ষ্য রয়েছে। অথচ চড়া দামের কারণে সাধারণ ও প্রকৃত সমর্থকেরা মাঠে গিয়ে খেলাই দেখতে পারছেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের দিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু

ঈদের দিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু

কোরবানি দিতে গিয়ে সারাদেশে অন্তত ৫৭৬ জন জখম

কোরবানি দিতে গিয়ে সারাদেশে অন্তত ৫৭৬ জন জখম

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে আসামি করে মামলা

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে আসামি করে মামলা

দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App