×

খেলা

অস্ট্রেলিয়া সিরিজ কঠিন হবে, বললেন তাসকিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:১৯ পিএম

অস্ট্রেলিয়া সিরিজ কঠিন হবে, বললেন তাসকিন

তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশজুড়ে  উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বরাবরের মতো এবারও ঢাকার চেনা পরিবেশেই ঈদের আনন্দ ভাগাভাগি করছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। ঈদের নামাজ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রিকেটের আগামী চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন এই তারকা গতিদানব।

সকালে রাজধানীর একটি ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন তাসকিন। চেনা মাঠে ঈদের নামাজ পড়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন,'সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার কোরবানি কবুল করুন। পরিবারের সঙ্গে সবার ঈদ ভালো কাটুক। প্রতিটা ঈদই আমার কাছে বিশেষ কিছু। দেশে থাকলে আমি সবসময় এই মাঠে নামাজ পড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এটা অন্যরকম এক অনুভূতি। আল্লাহ যেন সুস্থ রাখেন, সবাই সেই দোয়া করবেন।'

ঈদের ছুটির পরই ব্যস্ত সূচিতে ফিরতে হবে ক্রিকেটারদের। আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। অজিদের বিপক্ষে এই সিরিজটিকে বড় পরীক্ষা হিসেবেই দেখছেন তাসকিন। তবে ঘরের মাঠে সাম্প্রতিক সাফল্য আত্মবিশ্বাস জোগাচ্ছে তাকে।

তাসকিন বলেন,'অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা অবশ্যই সহজ হবে না, ওরা কঠিন প্রতিপক্ষ। তবে আমরাও আশাবাদী। গত কয়েকটি সিরিজে আমরা টানা জিতেছি। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সামনে আরও উন্নতি হবে।'

অস্ট্রেলিয়া সিরিজের টেস্ট পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হলে এই পেসার জানান, তিনি এখনই অনেক দূরের চিন্তা করতে চান না। তাসকিনের ভাষ্য,'ইনশাআল্লাহ, ধাপে ধাপে এগোচ্ছি। অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের তো এখনো বাকি। তার আগে বেশ কিছু ম্যাচ আছে। আপাতত বর্তমান নিয়েই ভাবছি।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের দিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু

ঈদের দিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু

কোরবানি দিতে গিয়ে সারাদেশে অন্তত ৫৭৬ জন জখম

কোরবানি দিতে গিয়ে সারাদেশে অন্তত ৫৭৬ জন জখম

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে আসামি করে মামলা

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে আসামি করে মামলা

দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App