×

খেলা

বিশ্বকাপের জন্য বাড়ি বিক্রি করলেন শিক্ষক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:১৫ পিএম

বিশ্বকাপের জন্য বাড়ি বিক্রি করলেন শিক্ষক

ছবি- সংগৃহীত

প্রিয় দলের খেলা গ্যালারিতে বসে দেখার তীব্র আবেগ থেকে এক ব্যতিক্রমী ও অবিশ্বাস্য সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অবসরপ্রাপ্ত শিক্ষক অ্যান্ডি মিলন। আসন্ন ফিফা বিশ্বকাপে গ্যালারিতে বসে থ্রি লায়নসদের সমর্থন জোগাতে নিজের সারা জীবনের সঞ্চয় দিয়ে গড়া বাড়িটিই বিক্রি করে দিয়েছেন তিনি। টিকিট কেনার জন্য হন্যে হয়ে ঘুরে কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তিনি এই চরম সিদ্ধান্ত নেন। অ্যান্ডির এই ফুটবল-পাগলামি নিয়ে এখন পুরো ইংল্যান্ডজুড়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অ্যান্ডি মিলন তার নর্থউইচের বাড়িটি প্রায় সাড়ে চার কোটি টাকায় (বাংলাদেশি মুদ্রায়) বিক্রি করেছেন। বাড়ি বিক্রির এই পুরো অর্থ তিনি বিশ্বকাপের টিকিট কেনা এবং যাতায়াত খরচের পেছনে ব্যয় করবেন। ফুটবলপ্রেমী এই শিক্ষক এর আগেও বহুবার নিজের পকেটের বিপুল অর্থ খরচ করে বিশ্বকাপের মাঠে উপস্থিত থেকেছেন। তবে এবারের নিজের মাথার গোঁজা ঠাঁই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই চরম পাগলামি বলে আখ্যা দিচ্ছেন।

আগামী ১৮ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। প্রিয় দলের সেই উদ্বোধনী ম্যাচেই গ্যালারিতে হাজির থাকবেন অ্যান্ডি মিলন। বাড়ি হারালেও মাঠে বসে থ্রি লায়নসদের চিৎকার করে সমর্থন জোগানোর আনন্দই এখন তাঁর একমাত্র সম্বল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App