×

খেলা

সাব্বিরের ঝড়ে শক্তিশালী পুঁজি ঢাকার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম

সাব্বিরের ঝড়ে শক্তিশালী পুঁজি ঢাকার

ছবি: সংগৃহীত

অবশেষে চলতি বিপিএলে ফিফটির দেখা পেলেন তানজিদ হাসান তামিম, তবে ঠিক টি-টোয়েন্টির মারকাটারি ব্যাটিং করতে পারেননি এই ওপেনার। যেমনটি করেছেন শাস্তির পেয়ে ঢাকা ক্যাপিটালসের একাদশের বাইরে থাকা সাব্বির রহমান; তার বিধ্বংসী ইনিংসে শক্তিশালী পুঁজি দাঁড় করিয়েছে রাজধানীর দলটি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানের পুঁজি পেয়েছে ঢাকা। দলের হয়ে ৯ ছক্কা ও ৩ চারে ৩৩ বলে সর্বোচ্চ ৮২ রান করে অপরাজিত থাকেন সাব্বির।

লড়াইয়ের পুঁজি পাওয়ার দিনে সাব্বিরের আগে ওপেনার তানজিদ হাসান তামিম-ও বড় অবদান রেখেছেন। ৪ চার ২ ছক্কায় ৪৮ বলে ৫৪ রানের দারুণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন বাঁ-হাতি এই ব্যাটার।

সাব্বিবের সঙ্গে ফরমানুল্লাহ ৯ বলে ১০ রানে অপরাজিত থাকেন। তবে বাকিদের কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। দুই অঙ্ক ছোঁয়ার আগেই জেসন রয় ৪ বলে ১, স্টিফেন এসকিনাজি ১৪ বলে ৫, শাহাদাত হোসেন দিপু ১০ বলে ৯ ও থিসারা পেরেরা ২ বলে ১ রান করে একে একে ফেরেন।

চিটাগং কিংসের হয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করেন খালেদ আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App