×

খেলা

তানজিদের নান্দনিক ফিফটি, শক্ত ভিত্তি পেলো বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ পিএম

তানজিদের নান্দনিক ফিফটি, শক্ত ভিত্তি পেলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

দলীয় ৪৬ রানে জোড়া উইকেট হারানোর পর ওপেনার তানজিদকে নিয়ে বিপর্যয় সামলে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক মিরাজ। দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটিও ছুঁয়ে ফেলেছেন তানজিদ। ইনিংসের ১৮তম ওভারে রোস্টন চেজের পঞ্চম ডেলিভারিতে ১ রান নিয়ে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে ফিফটির দেখা পেলেন এই ওপেনার। হাফ-সেঞ্চুরির মাইলফলকে পৌঁছাতে তিন ছক্কা হাঁকিয়েছেন তিনি।

এদিকে এরই মধ্যে তানজিদ-মিরাজের জুটিও ৫০ পেরিয়েছে। আপাতত বাংলাদেশের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ২ উইকেটে ১০৯ করেছে বাংলাদেশ।

এর আগে, সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। তানজিদ আর সৌম্যের ব্যাটে ভালো কিছুর স্বপ্ন দেখছিল দল। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ দশমিক ৫ ওভারেই ৩৪ রান তুলে ফেলেছিলেন তারা।

তবে ক্রিজে থিতু হতে পারেননি সৌম্য। পঞ্চম ওভারে জোড়া চার হাঁকিয়ে আত্মবিশ্বাস কুড়ানো এই ওপেনারকে পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন ক্যারিবিয়ান পেসার জোসেফ। ফলে ১৮ বলে ৩ চারে ১৯ রান করেই সৌম্যকে থামতে হয়।

একই পথে হাঁটেন লিটন দাসও। নিশ্চিত জীবন পাওয়া উইকেটকিপার এই ব্যাটার রোমারিও শেফার্ডের লাফিয়ে উঠা বলে খোঁচা মারতে গিয়ে ৭ বলে ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App