×

খেলা

নাকে প্লাস্টার লাগিয়ে অনুশীলনে এমবাপে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৮:৪৯ এএম

নাকে প্লাস্টার লাগিয়ে অনুশীলনে এমবাপে

নাকে প্লাস্টার লাগিয়ে অনুশীলনে কিলিয়ান এমবাপে। ছবি : সংগৃহীত

অস্ট্রিয়ার ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে নাকে চোট পেয়েছেন। পরের ম্যাচগুলোতে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তার মধ্যেই ফ্রান্সের অনুশীলনে ফিরলেন কিলিয়ান এমবাপে।

বুধবার (১৯ জুন) তাকে প্যাডারবর্নে দলের অনুশীলনে দেখা গেছে। এ সময় তার নাকে প্লাস্টার করা দেখা যায়।

অনুশীলনের আগেই এমবাপের একটি পোস্ট নিয়ে জল্পনা তৈরি হয়। তিনি ইনস্টাগ্রামে লেখেন, ঝুঁকি ছাড়া জয় আসে না। তাতেই মনে করা হচ্ছে, নাকের চোট নিয়েও এমবাপে ইউরো কাপে খেলবেন। কোনো ম্যাচেই বসে থাকতে চান না তিনি। বুধবার এমবাপের নাকের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে কোনো পরীক্ষার ফলই প্রকাশ্যে আসেনি।

আরো পড়ুন : নাটকীয় জয় দিয়ে ইউরো শুরু করলো পর্তুগাল

তবে সতীর্থদের সমর্থন পেয়েছেন তিনি। অনুশীলনে আদ্রিয়েন বলেন, নাকে চিড় ধরেছে মানেই সব শেষ হয়ে গেছে তা নয়। এমবাপে খুব শিগগিরই আমাদের দলে যোগ দেবে। আরেক ফুটবলার উইলিয়াম সালিবা জানিয়েছেন, তিনি এমবাপের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি বেশ ভালো।

অনুশীলনে এমবাপেকে কোচের সঙ্গে বেশ কিছু সময় কথা বলতে দেখা গেছে। সতীর্থদের সঙ্গে মজাও করেছেন। তবে মাঝেমাঝেই নাকে হাত দিয়ে প্লাস্টার ঠিক জায়গায় রয়েছে কি না সেটা দেখে নিয়েছেন। যদিও নেদারল্যান্ডসের বিরুদ্ধে পরের ম্যাচে খেলতে হলে তাকে বিশেষ মাস্ক পরতে হবে।

ইউরোয় ‘ডি’ গ্রুপ থেকে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স-অস্ট্রিয়া। যেখানে ১-০ গোলের জয় পেয়েছে ফ্রান্স। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App