×

খেলা

মেসির সিদ্ধান্ত মেসির হাতে, স্ক্যালোনির মন্তব্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৫:৩৭ পিএম

আগামী বিশ্বকাপে মেসি খেলবেন কিনা সেই সিদ্ধান্তের ভার তার ওপরই ছেড়ে দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। রেডিও কালভিয়াকে স্কালোনি বলেন, ‘আমি মনে করি, মেসি আগামী বিশ্বকাপে থাকবে। এটা অনেক বেশি নির্ভর করবে সে কী চায় তার ওপর, সে কেমন অনুভব করছে তার ওপর। তার জন্য দলের দরজা সবসময় খোলা। মাঠে নামতে পেরে সে খুশি, এটা আমাদের জন্য খুব ভালো একটা ব্যাপার।’

কাতার বিশ্বকাপের ফাইনালে উঠে গণমাধ্যমে মেসি বলেছিলেন, বিশ্বকাপে এটাই তার শেষ ম্যাচ। এদিকে বিশ্বকাপের আগে মেসির সাক্ষাৎকার নেয়া সাবেক আর্জেন্টাইন কিংবদন্তি দাবি করেছেন, ওই সাক্ষাৎকারে লিও তাকে বলেছিল, বিশ্বকাপ জিতলে পরবর্তী আসরেও তিনি খেলবেন। ফিট থাকলে ও খেলাটা উপভোগ করলে ‘শেষ’ শব্দটা প্রত্যাহার করতে মেসির কোন সমস্যাই হবে না। অবসর ভেঙে জাতীয় দলে ফিরেই তো বিশ্বকাপ জিতলেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App